কলকাতার অন্যতম গর্বের বহুতল জীবনসুধা বিল্ডিং-এ আগুন, কালীপুজোর দিনে পুড়ল ঐতিহ্য
কালীপুজোর সকালেই কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। কলকাতার জওহরলাল নেহরু রোডের এক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই।
সাড়ে চারঘণ্টা কেটে গেলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি জীবনসুধা বিল্ডিং-এর আগুন। বৃহস্পতিবার সকাল ১০টা২০মিনিটে মধ্য কলকাতার ঐতিহ্যশালী বহুতল জীবনসুধার ষোল তলায় আগুন লাগে। এইখানে একটি রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের সার্ভার রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপরই গলগল করে ধোঁয়া বের হতে থাকে। আস্তে আস্তে পুরো সার্ভার রুমটাকেই গ্রাস করে আগুনের লেলিহান শিখা। আতঙ্কে ব্যাঙ্ককর্মীরা অন্যত্র সরে পড়েন। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে দমকলের। প্রথমে দমকলের পাঁচটি ইঞ্জিন এলেও, পরে আগুনের ভয়াবহতা অনুমান করে আরও পাঁচটি দমকল ইঞ্জিনকে জীবনসুধা বিল্ডিং-এ আনা হয়।

ইতিমধ্যেই আগুনের লেলিহান শিখা ষোল তলার সমস্তটাকেই গ্রাস করে। আগুন ছড়িয়ে পড়ে উপরের দিকে আরও দুটি ফ্লোরে। দমকলের দাবি, ওই ফ্লোরগুলিতে আটকে থাকা মানুষদের নিরাপদেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে ওই রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কের এই শাখায় মূলত ফরেন এক্সচেঞ্জ নিয়ে কাজ হয়। আগুন এতটাই ভয়াবহ আকারে নেয় যে তাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়তে থাকে জানলার কাঁচ।

#WATCH: Fire continues to rage at LIC building on Jawahar Lal Nehru road in #Kolkata. 10 fire tenders working to douse the fire. #WestBengal pic.twitter.com/QWGgYy4mYL
— ANI (@ANI) October 19, 2017












Click it and Unblock the Notifications