অপরাধের কিনারা করতে এই নয়া পরিকল্পনা কলকাতা পুলিশের

আজকাল অনেকক্ষেত্রেই দেখা যায় অপরাধমূলক ঘটনার তদন্তের কিনারা করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর তাই এবার শহরের বিভিন্ন প্রান্ত নজরবন্দি করতে নয়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ।

কলকাতা, ১১ জানুয়ারি : আজকাল অনেকক্ষেত্রেই দেখা যায় অপরাধমূলক ঘটনার তদন্তের কিনারা করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর তাই এবার শহরের বিভিন্ন প্রান্ত নজরবন্দি করতে নয়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ।

মঙ্গলবার, কলকাতা পুলিশ এবং এফআইসিসিআই মহিলা সংস্থার যৌথ আলোচনা অনুষ্ঠানে উচ্চপদস্থ পুলিশকর্তাদের তরফে জানানো হয়, আগামী ২ বছরের মধ্যে শহরের বিভিন্ন বড় ও গুরুত্বপূর্ণ রাস্ত, মোড় এমনকি গলিগুলিতেও সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।

kolkata, cctv, kolkata police, police, crime, investigation, কলকাতা,সিসিটিভি, কলকাতা পুলিশ, পুলিশ, অপরাধ, তদন্ত

ডিসি (ওয়্যারলেস) জয়িতা বসু বলেন, "আমাদের পরিকল্পনা রয়েছে আগামী ২-৩ বছরের মধ্যে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, মোড় ও গলিতে প্রতি ২০০-৩০০ মিটার অন্তর সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। শহরের রাস্তায় অপরাধ ও দুর্ঘটনাগুলি ক্যামেরাবন্দি করাই হল মূল উদ্দ্যেশ্য।"

লালবাজার সূত্রের তরফে জানা গিয়েছে, শহরের আধুনিকীকরণ পরিকল্পনারই একটি অংশ এটি।। ৫০টি নতুন ড্রোন এবং ৫০০টি নতুন সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যে লাগানো হয়েছে শহরে। এর পাশাপাশি বেশ কিছু স্পিড গান এবং ক্যামেকা কিনতে চলেছে কলকাতা পুলিশ যার সাহায্যে রাতেও নাম্বারপ্লেট শনাক্ত করা যাবে।

এই মূহূর্তে বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা পুলিশের কাছে ১২০০টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। কলকাতা পুলিশ এই সংখ্যাটাকে দ্বিগুন করতে চাইছে। পুলিশের দাবি, রেড রোড দুর্ঘটনা হোক বা ডালহৌসি থেকে ১২ বছরের বালকের অপহরণ, বিভিন্ন ক্ষেত্রে তদন্তে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+