কলকাতা : বিরিয়ানি নিয়ে বচসার জের, মারধরের চোটে মৃত্যু যুবকের
কলকাতা, ২১ জুন : পূর্ব মেদিনীপুর, বর্ধমান কিংবা ডায়মন্ডহারবার নয়, এবার খোদ কলকাতায় প্রথমে বচসা ও পরে মারধরের ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার ম্যাডক্স স্কোয়ারে।
পুলিশ সূত্রে খবর, বিরিয়ানি খেতে গিয়ে বচসার জেরে নিহত হয়েছেন এক যুবক। গত শুক্রবার পাঁচ বন্ধুকে নিয়ে ম্যাডক্স স্কোয়ারের সামনে বিরিয়ানি খেতে গিয়েছিলেন রমিত মন্ডল (২৯) নামে এক যুবক। সেসময়ে কয়েকজনের সঙ্গে তাঁর বচসা হয়।

অভিযোগ, সেইসময়ে বেধড়ক মারধর করা হয় রমিতকে। অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় এরপরে অমিতকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এই কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গিয়েছেন তিনি। ঘটনায় তদন্তে নেমেছে বালিগঞ্জ থানার পুলিশ। অনিচ্ছাকৃত খুনের মামলাও দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত রাজ্য়ের নানা প্রান্তে একেরপর এক পিটিয়ে খুনের ঘটনা সাম্প্রতিক সময়ে উঠে এসেছে। ডায়মন্ডহারবার, হরিদেবপুর, কোলাঘাট, কুলতুলি, কাটোয়ায় নানা কারণে পিটিয়ে মারার ঘটনা প্রশাসনিক নিষ্ক্রিয়তার দিকেই বারবার ইঙ্গিত করছে।












Click it and Unblock the Notifications