Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kolkata Puri Summer Spl Train: বৃহস্পতিবার করে কলকাতা স্টেশন থেকে ছাড়বে 'পুরী এক্সপ্রেস', ফাঁকা প্রচুর আসন

Kolkata Puri Summer Spl Train: সামনেই গরমের লম্বা ছুটি। আর এই ছুটিতে অনেকেই বেড়াতে যান। আর বাঙালির বেড়াতে যাওয়া মানেই দিপুদা অর্থাৎ দিঘা-পুরী কিংবা দার্জিলিং। তবে গরমের সময় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার একটা হিড়িক থাকে। দার্জিলিং সহ সেখানকার বিভিন্ন অফবিট স্পটগুলিতে ভিড় বেড়েছে গত কয়েক বছরে। চাপ বেড়েছে উত্তরবঙ্গের ট্রেনগুলিতেও। একই সঙ্গে জগন্নাথ দর্শনেও বহু মানুষ যান। পুরী বাঙালির কাছে দ্বিতীয় বাড়ি।

সারা বছরই ভিড় থাকে। তবে গরমের ছুটিতে ভিড় বাড়ে আরও। জগন্নাথ সহ পুরীগামী ট্রেনগুলিতে লম্বা ভিড়। আর সে কথা মাথায় রেখেই গরমের ছুটিতে সামার স্পেশাল ট্রেন চালাবে রেল। দেশের একাধিক রুটে চলবে এই ট্রেন। যার মধ্যে আছে কলকাতা-পুরী-কলকাতা সামার স্পেশালও (Kolkata Puri Summer Spl Train) ।

Kolkata Puri Summer Spl Train

যাত্রীদের চাপের কথা মাথায় রেখেই এই স্পেশাল ট্রেন চালাবে রেল। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এক নজরে জেনে নিন নয়া এই ট্রেন কোন স্টেশন থেকে কখন ছাড়বে।

Kolkata Puri Summer Spl Train: কলকাতা-পুরী সামার স্পেশাল

রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী পুরীগামী এক্সপ্রেস ট্রেনটি কলকাতা স্টেশন থেকেচ ছাড়বে। সপ্তাহে বৃহস্পতিবার এই ট্রেনটি চালানো হবে। এটি কলকাতা স্টেশন থেকে ২৩ টা ৫০ মিনিটে ছাড়বে এবং পুরী পৌঁছে দেবে শুক্রবার ৯ টা ৩৫ মিনিটে।

একই ভাবে শুক্রবার করে ট্রেনটি পুরী থেকে ছাড়বে। আর সেটি ছাড়বে ১৫ টা ৩০ মিনিটের সময়। পরের দিন অর্থাৎ শনিবার কলকাতায় পৌঁছে দেবে। রিজার্ভেশন টিকিট আছে। আর তা কাটার আগে অবশ্যই ভালো করে রেলের দেওয়া বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে। আর তা পড়তে নীচের লিঙ্কে ক্লিক করতে হবে -

Take a Poll

Kolkata Puri Summer Spl Train: একাধিক স্টপেজ দেবে

কলকাতা-পুরী-কলকাতা স্টেশন নয়া ট্রেন একাধিক স্টপেজ দেবে। যেমন আপ এবং ডাউন লাইনে আন্দুল, বালাসোর, ভদ্রক এবং খুরদা রোড স্টেশনে স্টপেজ দেবে।

Kolkata Puri Summer Spl Train: চলাচলের তারিখ এবং দিন

০৩১০১ কলকাতা থেকে - ০৩/০৪, এবং ১০/০৪ ২০২৫ (প্রতি বৃহস্পতিবার) - ২ টি ট্রেন। এবং ট্রেন নম্বর - ০৩১০২ পুরী থেকে - ০৪/০৪ এবং ১১.০৪.২০২৫ (শুক্রবার) - ২ টি ট্রিপে স্পেশাল ট্রেনটিকে চালানো হবে। এসি -২, এসি -০১ এবং এসি- ৩ এর সুবিধা পাবেন যাত্রীরা। এছাড়াও মিলবে আরও সুবিধা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+