২০ লক্ষ টাকা ঘুষ নিয়ে হাতেনাতে গ্রেফতার কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান
কলকাতা, ১০ মার্চ : এক বাণিজ্যিক সংস্থার ডিরেক্টরের কাছ থেকে দিব্যি ঘুষ নিয়ে কেটে পড়তে যাচ্ছিলেন কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান রাজপাল সিং কাহাঁলো। তবে শেষরক্ষা হল না।
কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ও নিউমার্কেট থানার পুলিশ আধিকারিকদের যৌথ অপারেশনে একেবারে টাকা সমেত ধরা পড়লেন কাহাঁলো। মোট ২০ লক্ষ টাকা ভর্তি একটি ব্যাগ সমেত তাঁকে ও ভারত কলকাতা কন্টেনার্স টার্মিনাল লিমিটেড নামে একটি সংস্থার ডিরেক্টর জগতাপ দত্তাজিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দুর্নীতি প্রতিরোধ আইন অর্থাৎ ঘুষ লেনদেনও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে।
জানা গিয়েছে, ১৯৮৪ ব্যাচের আইএএস এই কাহাঁলোর বিরুদ্ধে এর আগেও বহুবার দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে প্রতিবারই প্রমাণাভাবে টিঁকি ছোঁওয়া যায়নি তাঁর। তাই এবার পুলিশ আগে থেকে সতর্ক ছিল।
বুধবার সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে কাহাঁলো ও জগতাপ দত্তাজি টাকা লেনদেন করাকালীন তাদের গিয়ে বমাল গ্রেফতার করে পুলিশ। আগে থেকে খবর পেয়েই পুলিশ গিয়ে ওই হোটেলে ওঁত পেতে বসেছিল বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications