RG Kar Case: খুনের পরেই স্বস্তি'র ঘুম সঞ্জয়ের! তদন্তের গভীরে পৌঁছতে DNA ম্যাপিং করবে পুলিশ
RG Kar Doctor Death Case: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে উত্তাল দেশ। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তেও এই ঘটনার আঁচ পৌঁছে গিয়েছে। বিচার এবং পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে বিভিন্ন জায়গায় চলছে কর্মবিরতি। কার্যত চরম দুর্ভোগের মধ্যে সাধারণ মানুষ। আর এর মধ্যেই ঘটনা নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে।
ধৃত সঞ্জয় নাকি এর পিছনে রয়েছে আরও বড় মাথা? তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা। আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর কিছু তথ্য। জানা যাচ্ছে, ধর্ষণ করে খুনের (RG Kar Doctor Death Case) পরেই বাড়িতে গিয়ে নিশ্চিন্তের ঘুম দেন অভিযুক্ত সঞ্জয়।

শুধু তাই নয়, সকালে উঠে সবার আগে প্রমাণ লোপাটে জামাকাপড় সমস্ত সে ধুয়ে দেয় বলেও জানতে পেরেছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা। যা খবর, ইতিমধ্যে সঞ্জয়ের যেখানে থাকত সেখানেও তল্লাশি চালিয়েছেন পুলিশ আধিকারিকরা। আর সেখান থেকে রক্তের নমুনা পাওয়া গিয়েছে বলে খবর। আর তা এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
অন্যদিকে অভিযুক্তের (RG Kar Doctor Death Case) ডিএনএ ম্যাপিং (DNA Mapping) করার কথাও ভাবছেন আধিকারিকরা। ঘটনার পর থেকেই একাধিক তিথ্য সামনে আসছে। ঘটনার পিছনে একা সঞ্জয় নাকি, রয়েছে আরও অনেকে? এই বিষয়ে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারীরা। আর সেই কারনেই ডিএনএ ম্যাপিং (DNA Mapping) এর কথা ভাবছেন সিটের (SIT) আধিকারিকরা। একেবারে নতুন একটি পদ্ধতি এটি। এতে মৃত চিকিৎসকের শরীরে মেলা সিমেন স্যাম্পলের সঙ্গে সঞ্জয়ের রক্তের নমুনা মিলিয়ে দেখা হবে। আর সেটাই DNA ম্যাপিং।
বলে রাখা প্রয়োজন, ঘটনার (RG Kar Doctor Death Case) পরেই বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করা হয়। গোটা বিষয়টি এই টিমের সদস্যরাই খতিয়ে দেখছেন। জানা গিয়েছে, আজ সোমবার ভোররাতে আরজি কর হাসপাতালে (RG Kar Hospita) যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম।
জানা যাচ্ছে, ঘটনাস্থলের (RG Kar Doctor Death Case) সম্পূর্ণ ভিডিও করেন তাঁরা। সেমিনার রুম সহ চার তলার বিভিন্ন অংশের ভিডিও করা হয়। শুধু তাই নয়, বেশ কিছু নমুনাও গোয়েন্দা টিমের সদস্যরা সংগ্রহ করেছেন বলে জানা যাচ্ছে। প্রায় কয়েক ঘণ্টা ধরে এই কাজ চালান আধিকারিকরা।












Click it and Unblock the Notifications