কেন্দ্রের পাল্টা! এবার বাবুল সুপ্রিয়কে তলব কলকাতা পুলিশের

তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর করা এক অভিযোগের ভিত্তিতে আলিপুর থানা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ডেকে পাঠিয়েছে।

কলকাতা, ১০ জানুয়ারি : কেন্দ্র প্রতিহিংসামূলক রাজনীতি করতে গিয়ে চিটফান্ড কাণ্ডে বেশ কয়েকজন তৃণমূল নেতা-মন্ত্রী-সাংসদকে গ্রেফতার করেছে। এই অভিযোগ তুলে বারবার সরব হয়েছে তৃণমূল। এবার কি কেন্দ্রের পাল্টা চাল চালতে শুরু করল রাজ্যের শাসক দল?

ঘটনা হল, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর করা এক অভিযোগের ভিত্তিতে আলিপুর থানা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে ডেকে পাঠিয়েছে।

কেন্দ্রের পাল্টা! এবার বাবুল সুপ্রিয়কে তলব কলকাতা পুলিশের

কয়েকদিন আগে মহুয়া ও বাবুল একটি অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করেন। অভিযোগ, সেখানে মহুয়ার উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন বাবুল। এই অভিযোগে আলিপুর থানায় তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র অভিযোগ দায়ের করেন।

এদিন তিনি বলেন, অনুষ্ঠানে বাবুলের করা মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি অভিযোগ করেন। এমনকী ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছেন মহুয়া মৈত্র।

জানা গিয়েছে, মহিলার উদ্দেশ্যে অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করার অভিযোগে বাবুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই বাবুলকে আগামী শুক্রবার আলিপুর থানার তরফে ডেকে পাঠানো হয়েছে।

যদিও বাবুল সেদিন আসতে পারবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন। সেদিন আসানসোলে একটি অনুষ্ঠানে থাকার কথা রয়েছে বাবুলের। সেজন্য তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন। পরে কলকাতায় এসে আলিপুর থানায় যোগাযোগ করবেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+