শুভ্রা কুণ্ডুর ফ্ল্যাটে তল্লাশি কলকাতা পুলিশ-এসটিএফের, টানা তিন ঘণ্টা জেরা
রোজভ্যালি তদন্তে দীর্ঘ জেরা করা হল গৌতম-পত্নী শুভ্রা কুণ্ডুকে। বুধবার দক্ষিণ কলকাতায় শুভ্রা কুণ্ডুর একটি অভিজাত ফ্ল্যাটে তল্লাশি অভিযান টালানোর পাশাপাশি তাঁকে তিনঘণ্টা টানা জেরা করা হয়।
কলকাতা, ১ ফেব্রুয়ারি : রোজভ্যালি তদন্তে দীর্ঘ জেরা করা হল গৌতম-পত্নী শুভ্রা কুণ্ডুকে। বুধবার দক্ষিণ কলকাতায় শুভ্রা কুণ্ডুর একটি অভিজাত ফ্ল্যাটে তল্লাশি অভিযান টালানোর পাশাপাশি তাঁকে তিনঘণ্টা টানা জেরা করা হয়। এদিন সকাল দশটা থেকে তল্লাশি প্রক্রিয়া চালাচ্ছিল কলকাতা পুলিশ ও এসটিএফের একটি দল। তাঁরাই এদিন জিজ্ঞাসাবাদ করে ম্যাডাম রোজভ্যালিকে।
সম্প্রতি শুভ্রা কু্ণ্ডুর সঙ্গে ইডি আধিকারিক মনেজ কুমারের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসে। তারপরই 'ম্যাডাম রোজভ্যালি' শুভ্রা কুণ্ডু ও ওই ইডি আধিকারিক স্ক্যানারের নিচে এসে পড়েন। এদিনই মনোজ কুমারকেও সল্টলেকের সিজিও কমপ্লেক্সের অফিসে জেরার মুখোমুখি হতে হয় ইডি আধিকারিকদের। উল্লেখ্য তাঁর বিরুদ্ধে ইডি বিভাগীয় তদন্ত চালাচ্ছে। সেই কারণেই এই জেরা।

এদিকে কলকতা পুলিশ দীর্ঘ জেরা করে শুভ্রা কুণ্ডুর কাছে জানতে চেয়েছে, তিনি রোজভ্যালির কত টাকা পাচার করেছেন, কীভাবে তা পাচার করেছেন। ওই ইডি আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠতার কারণ নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে। এদিকে গৌতম পত্নী শুভ্রা কুণ্ডু ও ইডি আধিকারিক মনোজ কুমারকে শীঘ্রই তলব করতে পারে সিবিআই।
সম্প্রতি রোজভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডুর স্ত্রীর সঙ্গে নাম জড়ায় ইডি তদন্তকারী অফিসার মনোজকুমারের। সিসিটিভি ফুটেজে একাধিক স্থানে দু'জনকে দেখা যায়। বিমানবন্দর থেকে হোটেল দু'জনকে একসঙ্গে দেখা যাওয়ায় নানা জল্পনার পারদ চড়তে থাকে। তারপর মেসেজ আদানপ্রদান থেকে শুরু করে ফোনে দীর্ঘ কথাবার্তার তথ্য উঠে আসে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications