ফের লক্ষাধিক টাকা উদ্ধার শহরে, STF-র তল্লাশিতে উদ্ধার ৫ কেজির ব্রাউন সুগার

ফের কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হল শহরে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে। চিংড়িহাটার সুকান্ত নগরে একটি বহুতলে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। উদ্ধার হয়েছে ৫ কেজি ব্রাউন সুগারও।

 STF-র তল্লাশিতে উদ্ধার ৫ কেজির ব্রাউন সুগার

গত কয়েক মাস জুড়ে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ অথবা ইডি তল্লাশিতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা ঘটেছে। কোথাও হাওয়ালা যোগ তো কোথাও মাদক কারবার আবার কোথাও ভিডিও গেমিং। একাধিক অভিযোগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। গোপন সূত্রে খবর পয়ে গতকাল কলকাতা পুলিশের এসটিএফ তল্লাশি চালায় চিড়িঘাটার একটি ফ্ল্যাটে।

সেখানে তল্লাশি শুরু করতেই বেরিয়ে আসে লক্ষ লক্ষ টাকা। সেই সঙ্গে ৫ কেজি মাদক। বাড়িটিতে প্রায় ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে এসটিএফ। ওই ফ্ল্যাটের বাসিন্দা মোমিন খান। তিনি ব্যবসায়ী। তাঁর স্ত্রী এই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই মোমিন খান ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথিও।

যে বিপুল পরিমান মাদক উদ্ধার করা হয়েছে তার বাজার মূল্য কয়েক কোটি টাকা। কোথা থেকে এবং কীভাবে এই মাদক চিংড়িঘাটার ফ্ল্যাটে মজুত করে রাখা হত তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বুধবার পার্কসার্কাসে একটি বাড়িতে হানা দিয়ে এসটিএফ চিংড়িঘাটার এই ফ্ল্যাটের কথা জানতে পারেন। তারপরেই তারা আচমকা হাজির হন সেখানে। প্রায় ১৫ ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালান তদন্তকারীরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন কয়েকমাস আগে এই ফ্ল্যাটে বসবাস করতে শুরু করেছিলেন মোমিন খান ও তাঁর স্ত্রী। ফ্ল্যাটের কারোর সঙ্গেই মিশতে চাইতেন না তাঁরা। কথাও বলতেন না। তবে মাঝে মধ্যেই তাঁদের বাড়িতে গাড়িতে করে লোকজন আসতেন। সেই ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে অনুমান করছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই মোমিন খান এবং তাঁর স্ত্রীকে জেরা করে তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। কোথা থেকে তাঁরা মাদক নিয়ে আসতে ন এবং কোথায় পাঠাতেন তা জানতে চাইছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+