জলকামান, কুইক রেসপন্স টিম নিয়ে প্রস্তুত কলকাতা পুলিশ, পুরসভা অভিযান হবেই হুঁশিয়ার করলেন দিলীপ
জলকামান, কুইক রেসপন্স টিম নিয়ে প্রস্তুত কলকাতা পুলিশ, বিজেপির পুরসভা অভিযান ঘিরে বাড়ছে উত্তাপ
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে আজ বিজেপির পুরসভা অভিযান। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি তার জন্য আগে থেকেই সব প্রস্তুতি সেরে রেখেছে কলকাতা পুলিশ। জলকামান থেকে কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে। ধর্মতলা চত্ত্বরে সকাল থেকেই পুলিশি তৎপরতা তুঙ্গে। পুলিশের অনুমতি না মিললেও বিজেপি কিন্তু পুরসভা অভিযানের সিদ্ধান্তে অনড় রয়েছে।

বিজেপির পুরসভা অভিযান
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে আজ বিজেপির পুরসভা অভিযান। দিলীপ ঘোষ সহ রাজ্য বিজেপির একাধিত শীর্ষ নেতা এই অভিযানে সামিল হবেন বলে জানা গিয়েছে। এই নিয়ে আগেই কলকাতা পুলিশের কােছ অনুমতি চেয়েছিল বিজেপি। কিন্তু করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে সেই অভিযানের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। বিজেপিকে চিঠি দিয়ে অনুমতি না দেওয়ার কারণ জানিয়েছে লালবাজার।

পুলিশের প্রস্তুতি
বিজেপির পুরসভা অভিযান রুখতে সবরকম প্রস্তুতি সেরে ফেলেছে কলকাতা পুলিশ। আজ সকাল থেকেই কার্যত প্রহরার কেন্দ্রে পরিণত হয়েছে কলকাতা পুরসভা। ধর্মতলা চত্ত্বরে ১ হাজার পুলিশ মোকায়েন করা হয়েছে। অভিযান করতে গেলে যাতে দ্রুত পদক্ষেপ করা যায় সেকারণে রাখা হচ্ছে কুইক রেসপন্স টিম। হিন্দ সিনেমার সামনে বিশেষ পুলিশ মোতায়েন করা হয়েছে। অ্যাডিশনাল কমিশনার, যুগ্ম কমিশান পদমার্যাদার পুলিশ অফিসাররাও মোতায়েন থাকবেন রাস্তায়। এছাড়াও ৮ েডপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার পুলিশ কমিশনার মোতায়েন থাকবেন সেখানে।

দিলীপের হুঁশিয়ারি
এদিকে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ার করে বলেছেন, পুরসভা অভিযান হবেই। পুলিশ বাধা দিলে তখন দেখা যাবে। পুলিশ বেশি বাড়াবাড়ি করলে তখন দেখা যাবে বলেও হুঁশিয়ার করেছেন দিলীপ। এদিকে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অনুমতি ছাড়াই অভিযান করলে মহামারী আইনে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

অভিযানে অনড় বিজেপি
আজ দুপুর ১টায় বিজেপির পুরসভা অভিযান। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে কলকাতা পুরসভায়। মিছিলে থাকবেন অগ্নিমিত্রা পল, সৌমিত্র খাঁ, সায়ন্তন বসু, দিলীপ ঘোষরা। রাজ্যে যে ভ্যাকসিন দুর্নীতি চলছে তা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই অভিযান বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications