জরিমানার টাকা আদায়ে চালককে মারধর! অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট, যাত্রীদের প্রতিবাদ

ট্রাফিক আইন লঙ্ঘনের টাকা নিয়ে তর্কের জেরে বাস চালককে চড় মারার অভিযোগ কলকাতা পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে। এদিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকায়।

ট্রাফিক আইন লঙ্ঘনের টাকা নিয়ে তর্কের জেরে বাস চালককে চড় মারার অভিযোগ কলকাতা পুলিশের সার্জেন্টের বিরুদ্ধে। এদিন ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক এলাকায়। এই ঘটনার পরেই থ্রি সি বাই ওয়ান রুটের চালকরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে গলা মেলান যাত্রীরাও।

জরিমানার টাকা আদায়ে চালককে মারধর! অভিযুক্ত ট্রাফিক সার্জেন্ট, যাত্রীদের প্রতিবাদ

মঙ্গলবার দুপুর দেড়টা। ঘটনাস্থল দেশপ্রিয় পার্ক। থ্রিসি বাই ওয়ান রুটের একটি বাসকে আটকান কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। অভিযোগ, ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিমে ট্রাফিক আইন লঙ্ঘনের পুরো বকেয়া টাকার দাবি করেন তিনি। সেই সময় চালক জানান. এত টাকা নেই। তবে দু-তিন দিনের মধ্যে আস্তে আস্তে তিনি সেটা দিয়ে দেবেন। এক দু কথায় তর্ক শুরু হয়। সেই সময় ট্রাফিক সার্জেন্ট চালককে বেশ কয়েক ঘা চড় কষান বলে অভিযোগ। এই ঘটনার পরে একে একে সেখানে যাওয়া থ্রি সি বাই ওয়ান রুটের চালকরা বিক্ষোভ দেখানে শুরু করেন। সঙ্গে সার্জেন্টের বিরুদ্ধে গলা মেলান যাত্রীরাও।

অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান চালকরা। না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী, কলকাতা পুলিশের তরফে আশ্বাস পাওয়ার পর বিক্ষোভ-অবরোধ তুলে নেন চালক ও বাসযাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+