রাজভবনের চার কর্মীকে তলব, নোটিস পাঠাল লালবাজার

রাজভবনের চার কর্মীকে তলব করল লালবাজার। শ্লীলতাহানি কাণ্ডের তদন্তেই তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে রাজভবনের িতন কর্মীকে নোটিস পািঠয়েছিল লালবাজার। ইতিমধ্যেই রাজভবনের তিনকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এক চিকিৎসক সহ রাজভবনের চার কর্মীকে তলব করা হয়েছে লাল বাজারের পক্ষ থেকে। রাজভবনের মহিলা কর্মনীর করা শ্লীলহানির অভিযোগের প্রেক্ষিতে CRPC ১৬০ নোটিস পাঠিয়ে এক মহিলা কর্মীকে নোটিস পাঠিয়েছে লালবাজার। এই নিয়ে দ্বিতীয় নোটিস পাঠানো হল।

CV Anand bose

যদিও লালবাজারের এই নোটিস পাওয়ার পরেই রাজভবনের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁদের এই বিষয়ে জবাব দিতে ১০ দিন সময় লাগবে। লালবাজারের কাছ থেকে এফআইআরের কপিও চাওয়া হয়েছে। গত ২ মে রাজভবনের অস্থায়ী মহিলাকর্মী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছিলেন। তিনি হেয়ারস্ট্রিট থানার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন পর পর ২ বার রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেন।

সেই মহিলা কর্মীর অভিযোগের প্রেক্ষিতে বিশেষ টিম গঠন করে কলকাতা পুলিশ। রাজভবনের কাছে সিসিটিভি ফুটেজ তলব করেছিল লাল বাজার। কিন্ু রাজভবন তা দিতে রাজি হয়নি। পরে নিজেরাই সিসিটিভি ফুটেজ পেশ করে। তবে জানানো হয় এই সিসিটিভি ফুটেজ তারা নবান্ন বা কলকাতা পুলিশকে দেবে না। ১০০ জনকে দেখানো হবে েই ফুটেজ। তবে তার জন্য মেইল আইডি এবং ফোন নম্বর দিয়ে আগে থেকে রাজভবনে জানাতে হবে।

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ থাকলেও সাংবিধানিক রক্ষাকবচের কারণে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করতে পারবে না পুলিশ। সংবিধানের ৩৬১ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজ্যের কোনও জায়গায় কোনও মামলা দায়ের করা যায় না। দেশেরক কোনও আদালতে তাঁদের বিরুদ্ধে মামলা করা যায় না।

সেকারণে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারছে না পুলিশ। তবে তদন্ত জারি রেখেছ। ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে করা ধর্ষণের মামলা প্রকাশ্যে এসেছে। দিল্লির এক নৃত্যশিল্পী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। দিল্লিতে একটি হোটেলে নাকি তাঁকে ধর্ষণ করা হয়েছিল। সেই অভিযোগ নবান্নকে পাঠিয়েছে লালবাজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+