Kolkata Arms Recovery: এক মাসের ব্যবধানে খাস কলকাতায় ফের মিলল আগ্নেয়াস্ত্র, গেস্ট হাউসে গা-ঢাকা দিয়েছিল ২ ধৃত

Kolkata Arms Recovery: খাস কলকাতায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। এজেসি বোস রোডের (AJC Bose Road) হোটেল থেকে ২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ (STF)। একমাস আগেই নভেম্বরে শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের কাছে বৈঠকখানা রোডে অস্ত্রভাণ্ডারের হদিশ পেয়েছিল পুলিশ। তার দিনকয়েক বাদেই ফের কলকাতায় আগ্নেয়াস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ।

জানা গিয়েছে, এজেসি বোস রোডের গেস্ট হাউসে গা ঢাকা দিয়েছিল ওই দুই অপরাধী। পরিচয় গোপন করে আগ্নেয়াস্ত্র (Fire Weapons) নিয়ে লুকিয়ে ছিল তারা। গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশ। এরপর বৃহস্পতিবার রাতেই গেস্ট হাউসে (Guest House) তল্লাশি চালায় তারা। হাতেনাতে ওই দুজনকে অস্ত্রসহ ধরে ফেলে পুলিশ। তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠার জোগাড়।

KOLKATA POLICE

গেস্ট হাউসে তল্লাশি চালিয়ে ২টি ৯ এমএম পিস্তল ও ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে কলকাতা পুলিশ স্পেশাল টাস্ক ফোর্স। অভিযুক্তদের প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। বয়ানে অসঙ্গতি ধরা পড়তেই পরে তাদের গ্রেফতার করা হয়।

জানা গিয়েছে, ধৃতদের নাম রাহিশ কুমার ও মিরাজ মালিক। তারা বিহারের গয়ার (Gaya) বাসিন্দা। সঙ্গে আরও এক দুষ্কৃতী (Miscreant) ছিল বলে জানা গিয়েছে। তৃতীয়জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে আর্মস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে।

কী কারণে কোথা থেকে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে গা ঢাকা দিয়েছিল, তা নিয়ে জেরা করা হচ্ছে ধৃতদের। অস্ত্র পাচারকারীদের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বড়দিন ও বর্ষশেষের অনুষ্ঠানে কি তবে বড়সড় হামলার ছক ছিল কলকাতায়?

প্রসঙ্গত, গত নভেম্বরেঅ শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের পিছনে বৈঠকখানা রোডে অস্ত্রভাণ্ডারের হদিশ পেয়েছিল কলকাতা পুলিশ। মুঙ্গের থেকে অস্ত্র পাচার হয়ে কলকাতায় ঢুকছে বলে সেবারে জানতে পেরেছিল পুলিশ। শিয়ালদহের মতো ব্যস্ত এলাকায় তল্লাশি চালাতেই পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। রাজাবাজার থেকে বিহারের বাসিন্দা মহম্মদ ইসমাইলকে গ্রেফতার করেছিল পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+