Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kolkata Police: শহরের একাংশে ১৪৪ ধারা নতুন নয়, ব্যাখ্যা দিয়ে জানাল কলকাতা পুলিশ

Kolkata Police: কলকাতার একাংশে দুমাসের জন্য ১৪৪ ধারা! misleading বলল কলকাতা পুলিশ। আগামী ২৮ মে শহরে রোড শো করার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেদিনই মধ্য কলকাতার একাংশে ১৪৪ ধারা কলকাতা পুলিশ জারি করেছে বলে দাবি করে সংবাদমাধ্যম এএনআই।

এমনকি এই নির্দেশিকা দু'মাসের জন্য জারি থাকবে বলেও টুইটে দাবি করে। এরপরেও একাধিক সংবাদমাধ্যম এই খবর প্রকাশিত করে। যদিও সংবাদমাধ্যম এএনআই'য়ের খবরের অংশকে রিটুইট করে কলকাতা পুলিশের (Kolkata Police) ব্যাখ্যা, ১৪৪ ধারা জারির নির্দেশ নতুন নয়। ভিক্টোরিয়া হাউস এবং ডালহৌসিতে এই নির্দেশিকা জারি থাকে।

Kolkata Police

প্রতি দু'মাস অন্তর এই এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। সেই মতো এদিন নির্দেশ পুনর্নবীকরণ করা হয়েছে। এই বিষয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে জারি করা দুটি নির্দেশিকাও দেওয়া হয়েছে। যেখানে ২০২৪ সালের ২৯ জানুয়ারি ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তার আগে ৩০ নভেম্বর এই নির্দেশিকা জারি করা হয়।

ফলে বিভ্রান্তি না ছড়ানোর কথা বলা হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে। অন্যদিকে কলকাতা পুলিশের টুইট ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+