Kolkata Police: কেন ৯ এমএম পিস্তল নিয়ে মমতার বাড়ির কাছে যান নুর! পুলিশি জেরায় চাঞ্চল্যকর তথ্য
Kolkata Police: ধৃত নুর আমিনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। শুধু তাই নয়, একাধিক অসঙ্গতিও পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Bengal CM) বাড়ির সামনে থেকে নুর আমিনকে গ্রেফতার করা হয়।
আর এরপর থেকেই দফায় দফায় তাঁকে জেরা করছে কালীঘাট থানার পুলিশ ( Kolkata Police)। আর দীর্ঘ জেরায় একাধিক চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা পেয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, দীর্ঘ জিজ্ঞাসাবাদে ধৃত নুর জানিয়েছেন তাঁর কাছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত তথ্য ছিল।

এমনকি নিরাপত্তায় খামতির বিষয়েও তথ্য ছিল। আর তা প্রশাসনিক প্রধানের সঙ্গে দেখা করে জানাতে চেয়েছিলেন বলে পুলিশকে ধৃত ওই ব্যক্তি জানিয়েছেন। তবে নুরের গাড়ি থেকে উদ্ধার হওয়া ৯ এমএম বন্দুক কথা থেকে এল তা এখনও স্পষ্ট নয়। শুধু তাই নয়, পুলিশ বোর্ড লেখা গাড়ি নিয়ে সে কেন ঘুরত তাও স্পষ্ট নয় পুলিশের কাছে।
আজ শনিবার নুর আমিনকে আদালতে তোলা হবে। নতুন করে ফের নিজেদের হেফাজতে নেওয়ার জন্যে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে। জানা যায়, ২১ শে জুলাইকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একেবারে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। একাধিক পুলিশ মোতায়েন করা হয়। আর সেখানেই একটি কালো পুলিশ বোর্ড লাগানো গাড়ি নিয়ে হাজির হন নুর। পুরো বিষয়টি দেখেই সন্দেহ হয় পুলিশ কর্মীদের।
নুর আমিনকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে সমস্ত তথ্য! পুলিশ কর্মীদের কাছে বিএসএফের ডিজি বলে পরিচয় দেয় সে। এমনকি যে আই কার্ড দেখান তা নিয়েই মূলত সন্দেহ হয়। আর এরপরেই গাড়ি পরীক্ষা করলে অস্ত্র পান তদন্তকারীরা। সঙ্গে সঙ্গেই নুরকে গ্রেফতার করা হয়।
যদিও স্বামীর কাছে অস্ত্র মিলেছে তা মানতে চান না তাঁর স্ত্রী পুনম বিবি। তাঁর দাবি, যেটা অস্ত্র বলা হচ্ছে সেটা লাইটার। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে যাবেন বলে বাড়িতে জানিয়ে বেরিয়েছিলেন বলে দাবি পুনমের। তবে হিউম্যান রাইটস প্রোটেকশন অ্যাসোসিয়েশনের সদস্য। সেখানেও যাওয়া কথা ছিল বলেও দাবি তাঁর।
তবে জানা যাচ্ছে, নুরের ইন্টিরিয়রের ব্যবসা আছে। মেদিনীপুরে আসল বাড়ি। প্রয়োজনে সেখানেও পুলিশ আধিকারিকরা যেতে পারেন বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও।












Click it and Unblock the Notifications