কলকাতায় জালনোট পাচারচক্র! এসটিএফ-এর জালে তিন
কলকাতায় জালনোট চক্রের পর্দা ফাঁস। কলকাতা পুলিশের এসটিএফ চক্রের তিনজনকে গ্রেফতার করেছে।
কলকাতায় জালনোট চক্রের পর্দা ফাঁস। কলকাতা পুলিশের এসটিএফ চক্রের তিনজনকে গ্রেফতার করেছে। নোট আদানপ্রদানের সময় তিনজনকে ধরা হয়। ধৃতদের একজন মালদহের বৈষ্ণবনগরের বাসিন্দা। বাকি দুজন বিহারের বাসিন্দা।

গোপন সূত্রে খবর পেয়ে ছদ্মবেশে অভিযান চালান কলকাতা পুলিশের এসটিএফ-এর আধিকারিকরা। জানা গিয়েছে, বিডন স্ট্রিটের সংলগ্ন এলাকা থেকে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে বেশ কিছু নোট পাওয়া যায়। পরীক্ষার পর দেখা যায় সেগুলি জাল। দীর্ঘ জিজ্ঞাসাবাদে ধৃতদের বয়ানে অসঙ্গতি পাওয়া যায়।
ফের তল্লাশি অভিযানে তাদের ঘর থেকে চারলক্ষ টাকার জালনোট পাওয়া যায়। সবই দুহাজার টাকার নোট। সবই জাল বলে প্রমাণিত হয়। ধৃতদের শনিবার ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতরা হল মহেন্দ্র প্রসাদ, পরাণ মণ্ডল এবং পাপ্পু প্রসাদ।












Click it and Unblock the Notifications