ভোটের আগে তল্লাশি! ফের কলকাতায় উদ্ধার জালনোট
আবারও কলকাতায় উদ্ধার জালনোট। সোমবার সন্ধেয় মৌলালিতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ।
আবারও কলকাতায় উদ্ধার জালনোট। সোমবার সন্ধেয় মৌলালিতে অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। গ্রেফতার করা হয় মালদহের যুবক তাফাজুক হককে। তার কাছ থেকে নতুন ২ হাজার টাকার ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধেয় একজনকে গ্রেফতার করা হয়েছে এন্টালি এলাকা থেকে। ধৃতের নাম তাফাদুল হক। ধৃত মালদহের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। দিন কয়েক আগেও দীপক মণ্ডল নামে এক জালনোট পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই এই তাফাজুল হকের খোঁজ পায় এসটিএফ।
এসটিএফ আধিকারিকরা জানতে পারেন মালদহের তাফাজুল হক এন্টালি এলাকায় জালনোট পাচার করার জন্য এসেছে। সেখানেই ফাঁদ পাতেন এসটিএফ আধিকারিকরা। তাফাজুলের কাছ থেকে নতুন ২ হাজার টাকার ২ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়। হেফাজতে নেওয়ার পর এই চক্রে আরও কারা জড়িত তা জানার চেষ্টা করছে এসটিএফ।
এর আগেও কলকাতায় জালনোট চক্রের পর্দা ফাঁস হয়েছে। বিডন স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল ৩ জনকে।












Click it and Unblock the Notifications