ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের বাইরে বিক্ষোভ! টেট উত্তীর্ণদের টেনে-হিঁচড়ে সরাল পুলিশ

সকালে বেলা গড়াতেই ক্যামাক স্ট্রিটে (Camac Street) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসের সামনে থেকে টেট-উত্তীর্ণ (tet) বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে সরিয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশে

সকালে বেলা গড়াতেই ক্যামাক স্ট্রিটে (Camac Street) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসের সামনে থেকে টেট-উত্তীর্ণ (tet) বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে সরিয়ে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে প্রথমে ক্যামাক স্ট্রিটের বেসরকারি অফিসগুলির থেকে অভিযোগ করা হয়। পরে তারা বিক্ষোভকারীদের (proyesters) অনুরোধ করেন সরে যেতে। তা না হওয়াতেই বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। চারটি গাড়িতে করে বিক্ষোভকারীদের তুলে নিয়ে যাওয়া হয়।

 অভিষেকের পদক্ষেপের পরেই সিদ্ধান্ত

অভিষেকের পদক্ষেপের পরেই সিদ্ধান্ত

শুক্রবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অফিসে কথা বলেন এসএসসির চাকরিপ্রার্থীদের একাংশেরর সঙ্গে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে তিনি সমস্যার কথা শোনার পাশাপাশি তা সমাধানের আশ্বাস দেন বলেই জানিয়েছেন এক আন্দোলনকারী। তবেআন্দোলনকারীদের অপর অংশ এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা বলেন, ২০১৯-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তা ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকারের অংশ নন।

শুক্রবার দুপুর থেকে ক্যামাক স্ট্রিটে অবস্থান

শুক্রবার দুপুর থেকে ক্যামাক স্ট্রিটে অবস্থান

এসএসসির চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের একাংশের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের কথা শুনেই প্রাথমিক টেট উত্তীর্ণরা ক্যামাক স্ট্রিটে চলে আসেন। তাঁদের দাবি ছিল, এসএসসির চাকরি প্রার্থীদের মতো তাঁদের সঙ্গেও দেখা করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
অফিস কিংবা তৃণমূলের মুখপাত্র জানান, এইভাবে দেখা করা সম্ভব নয়। এই মুহূর্তে তাঁরা স্মারকলিপি দিয়ে যেতে পারেন। পরের সপ্তাহে কোনও একদিনদিন বৈঠক হতে পারে। শুক্রবার বিকেলে একটা সময়ে আন্দোলনকারীরা জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে ঢুকতে যান। সেইসময় পুলিশ তাঁদের বাধা দেয়।

অবস্থানে অনড় ছিলেন টেট-উত্তীর্ণরা

অবস্থানে অনড় ছিলেন টেট-উত্তীর্ণরা

শনিবার সকাল থেকেও বিক্ষোভকারীরা তাঁদের অবস্থানে অনড় ছিলেন। তাঁরা বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৪ সালে প্রাথমিকে নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর থেকে আটবছর কেটে গেলেও কিছুই হয়নি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার দাবিতে অনড় থাকেন তাঁরা। এর পাশাপাশি এদিন সকাল থেকে বিক্ষোভকারীদের সঙ্গে আরও অনেকেই যোগ দিতে থাকেন। তাঁরা জানান, দ্রুত নিয়োগের দাবিতে তাঁদের আন্দোলন চলবে।

 টেনে হিঁচড়ে সরায় পুলিশ

টেনে হিঁচড়ে সরায় পুলিশ

তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের অনুরোধ করে। পরে বিক্ষোভকারীদের চ্যাংজোলা করে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। চারটি প্রিজন ভ্যানে তুলে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। তুলে নিয়ে যাওয়ার সময়ও আন্দোলনকারীরা নিয়োগের দাবিতে স্লোগান দেন। পুলিশের আধিকারিকরা জানান, সবাইকেই প্রিভেন্টিভ ডিটেশন করা হয়েছে। বিক্ষোভকারীদের এইভাবে সরানো নিয়ে আন্দোলনকারীদের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে তীব্র কটাক্ষ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+