ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ
ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রশাসনিক প্রস্তুতি বাড়াচ্ছে কলকাতা পুলিশ। নির্বাচন প্রক্রিয়ায় যাতে কোনোরকম বাধা না আসে সেই কারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নোডাল অফিসারদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই আধিকারিকরা আইনশৃঙ্খলা বজায় রাখা থেকে শুরু করে নিরাপত্তা এবং নজরদারির দায়িত্বে থাকবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, পুলিশ কমিশনারের অনুমোদনেই চারজন শীর্ষ আধিকারিককে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।
কারা, কোন দায়িত্ব পেলেন?
- জয়েন্ট কমিশনার নীলাঞ্জন বিশ্বাস: উত্তর কলকাতা
- জয়েন্ট কমিশনার অজয় প্রসাদ: দক্ষিণ কলকাতা
- জয়েন্ট কমিশনার শুভঙ্কর ভট্টাচার্য: দক্ষিণ ২৪ পরগনা
- ডেপুটি কমিশনার বিদিত রাজ ভুন্ডেশ: উত্তর কলকাতা, দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনা। তিনি নির্বাচনী বিধি কার্যকর হচ্ছে কি না, তা দেখভাল করবেন
এর আগে ডিজির নির্দেশে ভবানী ভবনের তরফ থেকেও আটজন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছিল। তাঁদের মধ্যে ডিআইজি এবং আইজি স্তরের আধিকারিকরা ছিলেন। ভিআইপি নিরাপত্তা, সমাজ মাধ্যম নজরদারি এবং বাহিনীর প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁদের হাতে দেওয়া হয়।
সমস্তটা মিলিয়ে, প্রশাসন মনে করছে যে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য একাধিক স্তরে নজরদারি বাড়ানো হচ্ছে।
-
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
মালদহের ঘটনায় তদন্ত করবে এনআইএ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই চিঠি নির্বাচন কমিশনের -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ










Click it and Unblock the Notifications