Kolkata Police Recruitment 2023: চলবে আজ 'Exam Special' মেট্রো, লোকাল ট্রেনের আপডেট একনজরে

Kolkata Police Recruitment 2023: কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে ব্যাপক নিয়োগ হবে রাজ্যে। আর সেই পরীক্ষা আজ রবিবার নেওয়া হবে। কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। আর এই পরীক্ষায় বহু আবেদনকারী যোগ দেবেন।

আর তাঁরা যাতে ঠিক সময় গন্তব্যে পৌঁছতে পারে সেজন্যে বিশেষ মেট্রো চালবে। ইতিমধ্যে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে।

Kolkata Police Recruitment 2023

  • Kolkata Police Recruitment 2023: চলবে এই বিশেষ মেট্রো

রবিবার ছুটির দিন। সপ্তাহে অন্যান্য দিনের থেকে সেদিন অনেক কম মেট্রো (Kolkata Metro) পরিষেবা থাকে। কিন্তু সেদিন পরীক্ষার দিন হওয়াতে সময়সূচিতে বেশ কিছু বদল করা হয়েছে। এমনকি চালানো বিশেষ ট্রেনও। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আপ ও ডাউন- দুই লাইনেই চলবে এই বিশেষ মেট্রো।

আপ লাইনে দু'টি ও ডাউন লাইনে দুটি বিশেষ মেট্রো চলবে ওই দিন এমনটাই জানানো হয়েছে।

  • মেট্রোর তরফে দেওয়া বিবৃতি দেখুন একনজরে

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, প্রথম অতিরিক্ত মেট্রোটি (Kolkata Metro) কবি সুভাষ থেকে ছাড়বে সকাল ৭টার সময়। সেই ট্রেন যাবে দক্ষিণেশ্বর। একই সময়ে একটি দক্ষিণেশ্বর থেকেও আর একটি মেট্রো ছাড়বে, যা যাবে কবি সুভাষের দিকে।

এছাড়া পরবর্তী স্পেশাল মেট্রো সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়বে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর দুই স্টেশন থেকে। বাকি মেট্রোর ক্ষেত্রে সময়সূচি বদলাচ্ছে না।

  • Kolkata Police Recruitment 2023: ট্রেনের আপডেট

অন্যদিকে স্পেশাল ট্রেনও (Local Train) চালানো হবে আজ রবিবার। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে বিস্তারিত জানানো হয়েছে। আর সেই মতো, আজ রবিবার অর্থাৎ ৩ ডিসেম্বর, সকাল ৮ টা থেকেই পরিষেবা শুরু হয়ে যাবে। শিয়ালদা ডিভিশনে সব লোকাল ট্রেন চালানো হবে। চলবে বিকেল ৪ টে পর্যন্ত। এমনকি রবিবার বেশ কিছু ট্রেন বাতিল থাকে। সেগুলিও আজ চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হবে।

  • Kolkata Police Recruitment 2023: কড়া বোর্ড

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (Kolkata Police Recruitment 2023) এই পরীক্ষা নিচ্ছে। ই-অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে হলে যেতে হবে পরীক্ষার্থীদের। মোবাইল ফোন, ব্লুটুথ, স্ক্যানার, স্মার্ট ওয়াচ বা ক্যালকুলেটরের মতো জিনিস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। এই সব পাওয়া গেলে নেওয়া হতে পারে আইনি ব্যবস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+