কলকাতায় ফের রবিনসনস্ট্রিট কাণ্ডের ছায়া, বাগবাজারে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ

কলকাতায় ফের রবিনসনস্ট্রিট কাণ্ডের ছায়া, বাগবাজারে উদ্ধার বৃদ্ধের পচাগলা দেহ

কলকাতায় ফের রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া। বাগবাজারে বৃদ্ধের পচাগলা দেহ আগলে বসে রইলেন স্ত্রী ও মেয়ে। প্রতিবেশীরা জানিয়েছেন গত কয়েকদিন ধরে তাঁদের বড় একটা দেখা যাচ্ছিল না বাড়ির বাইরে। করোনার কারণে অনেকেই বেশি বাইরে বেরোন না। প্রথমে সেরকমই অনুমান করেছিলেন তাঁরা। কিন্তু পরে তীব্র পচা গন্ধ বেরোতে শুরু করে ওই বাড়ি থেকে। তারপরেই তাঁরা পুলিশে খবর দেন।

কলকাতায় ফের রবিনসনস্ট্রিট কাণ্ডের ছায়া

শ্যামপুকুর থানার পুলিশ মঙ্গলবার রাতেই সেখানে যান। বৃদ্ধির বাড়িতে খোঁজ শুরু করেন। সেখানে যেতেই েদখতে পান চাঞ্চল্যকর দৃশ্য। বৃদ্ধের পচা গলা দেহ পড়ে রয়েছে বিছানায়। আর সেটা আগলে বসে রয়েেছন তাঁর স্ত্রী ও মেয়ে। ৭০ বছরের বৃদ্ধ বেশ কয়েকদিন আগেই মারা গিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মৃত বৃদ্ধের াম দিগ্বিজয় বসু।

স্ত্রী এবং মেয়ের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের অনুমান অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে বৃদ্ধের। তবে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী ও মেয়ের মানসিক অবস্থা জানার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে।

২০১৩ সালে কলকাতায় রবিসন স্ট্রিটে ঘটেছিল এমনই এক কাণ্ড। বাবার দেহ আগলে পড়েছিলেন ছেলে। দেহ বাড়িতেই পোড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। পরে জানা যায় মানসিক বিকারগ্রস্ত ছিলেন সেই ব্যক্তি।তাঁকে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+