দেশের অন্যতম সেরা ছাত্রীকে সম্মান! এক ঘন্টার জন্য বাবার বস হল মেয়ে
একঘন্টার জন্য বাবার বস হল মেয়ে। এবারের ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়েছে রিচা সিং। তার বাবা গড়িয়াহাটথানার অ্যাডিশনাল ওসি ইনস্পেক্টর রাজেশকুমার সিং।
একঘন্টার জন্য বাবার বস হল মেয়ে। এবারের ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়েছে রিচা সিং। তার বাবা গড়িয়াহাট থানার অ্যাডিশনাল ওসি ইনস্পেক্টর রাজেশকুমার সিং। এদিন রিচাকে সংবর্ধিত করা হয় ডিসি সাউথইস্ট ডিভিশনের অফিসে। ডিসি কল্যাণ মুখোপাধ্যায় রিচাকে নিজের আসন ছেড়ে দেন ঘণ্টাখানেকের জন্য।

আইএসসি পরীক্ষায় চতুর্থ রিচা সিং
এবারের ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়েছে রিচা সিং। সারা দেশে চতুর্থ। সে রাণীকুঠির জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ছাত্রী।

একঘন্টার জন্য বাবার বস মেয়ে
রিচার বাবা কলকাতা পুলিশের অ্যাডিশনাল ওসি রাজেশ কুমার সিং। পোস্টিং গড়িয়াহাট থানায়। তাঁকে এদিন ডিসি সাউথ ইস্টের অফিসে সংবর্ধনা দেওয়া হয় একটু অন্যভাবে। ডিসি কল্যাণ মুখোপাধ্যায় নিজের চেয়ার ছেড়ে দেন ঘন্টা খানেকের জন্য।
সংবর্ধনা লালবাজারেও
এদিন ডিসি সাউথ ইস্টের অফিসে সংবর্ধনার পর রিচাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। রিচার সঙ্গে লাঞ্চ সারেন পুলিশ কমিশনার রাজেশ কুমার। সঙ্গে ছিলেন রিচার বাবা রাজেশ সিংও। প্রতীকী সম্মানে উৎসাহিত রিচাও।












Click it and Unblock the Notifications