সমস্ত অ্যাপ ভিত্তিক বাইকের জন্য হলুদ নম্বর প্লেট ব্যবহারের নির্দেশ কলকাতা পুলিশের
সমস্ত অ্যাপ ভিত্তিক বাইকের জন্য হলুদ নম্বর প্লেট ব্যবহারের নির্দেশ কলকাতা পুলিশের
এবার ওলা, উবের, ব়্যাপিডো সহ সমস্ত অনলাইন অ্যাপ্লিকেশন ভিত্তিক বাইকের জন্য হলুদ নম্বর প্লেট বাধ্যতামূলক করার পথে হাঁটতে চলেছে কলকাতা পুলিশ।

কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরেই ওই সমস্ত অ্যাপ ভিত্তিক বাইক চালকদের বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ জমা পড়ছিল। পাশাপাশি ট্রাফিক আইন বহির্ভূত ভাবে দীর্ঘদিন ধরে বাণিজ্যিক ভাবে বাইক গুলি যাত্রী পরিবহন করে আসছিল বলে খবর।
এই বিষয়ে গত ৪৫ দিনে নির্দিষ্ট সংস্থাগুলির প্রতিনিধিদের সঙ্গেও একাধিক বৈঠকও করা হয় কলকাতা পুলিশের তরফে। কিন্তু কোনও সুরাহা না মেলায় বর্তমানে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ মিললেই কলকাতা ট্রাফিক পুলিশকে ওই সমস্ত চালকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে।
বর্তমানে এই বিষয়ে কলকাতা পুলিশ রাজ্য পরিবহণ দফতরের সহায়তা নিতে চলেছে বলেও জানা যাচ্ছে। ডিসি (ট্র্যাফিক) সন্তোষ এই প্রসঙ্গে পাণ্ডে বলেন, "আমরা স্পষ্ট করে দিয়েছি যে সমস্ত চালককে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে অন্যথায় পুলিশ ব্যবস্থা নেবে।"
এই প্রসঙ্গে যাদবপুরের ট্রাফিক কন্ট্রোল বিভাগের এক কর্মকর্তা জানান, “রাস্তায় এই জাতীয় বাইক গুলি সনাক্ত করা খুবই কঠিন। কিন্তু ওই সমস্ত চালকদের বিরুদ্ধে বিপজ্জনকভাবে ড্রাইভিং বা লাইসেন্স না থাকা সহ একাধিক অভিযোগ নিত্য জমা হচ্ছে পুলিশের খাতায়। একইভাবে, যে বাইকগুলি যে অনলাইনে খাবার সরবরাহের জন্য ব্যবহৃত হয়, সেগুলিকেও অনেক সময় ট্রাফিক আইন ভাঙতে দেখা যায়। আমরা বর্তমানে এই বাইকের নম্বর প্লেটগুলি নোট করছি এবং এই প্রবণতায় রাশ টানতে অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা করছি।”
পাশাপাশি একাধিক ক্ষেত্রে বর্তমানে ট্রাফিক আইন ভাঙলে অ্যাপ ভিত্তিক ড্রাইভারদের ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে দেখা গেছে পুলিশকে।












Click it and Unblock the Notifications