বর্ষবরণের রাতে অভব্যতা সামলাতে পার্কস্ট্রিটে নজিরবিহীন ব্যবস্থা কলকাতা পুলিশের
প্রতিবছর বর্ষবরণের রাতে পার্কস্ট্রিট এলাকায় নানা অপরাধমূলক কাজের জন্য বহু মানুষকে গ্রেফতার করা হয়। এবার আগে থেকেই সতর্ক কলকাতা পুলিশ। পার্কস্ট্রিট ও সংলগ্ন এলাকায় এখন থেকেই বসে গিয়েছে পুলিশ পিকেটিং।
ক্রিসমাসের দিন থেকে সুরু করে বর্ষবরণের রাত পর্যন্ত প্রায় প্রতিদিন জমজমাট থাকে কলকাতার পার্কস্ট্রিট এলাকা। দেশি-বিদেশি নানা ধরনের পর্যটক এখানে ভিড় জমান। কলকাতায় আসলে কোথাও বর্ষবরণের কার্নিভাল হলে তা হয় একমাত্র পার্কস্ট্রিটেই। এমন বহুদিন ধরে এই প্রথা চলে আসছে।

প্রতিবছর বর্ষবরণের রাতে পার্কস্ট্রিট এলাকায় নানা অপরাধমূলক কাজের জন্য বহু মানুষকে গ্রেফতার করা হয়। কোথাও মদ্যপ অবস্থার জন্য, কাউকে মাদক নেওয়ার কারণে, কাউকে আবার বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার করা হয়।
এবার আগে থেকেই সতর্ক কলকাতা পুলিশ। পার্কস্ট্রিট ও সংলগ্ন এলাকায় এখন থেকেই বসে গিয়েছে পুলিশ পিকেটিং। রাস্তায় উঁচু টাওয়ার তৈরি করা হয়েছে। ৩১ ডিসেম্বরের রাতে সমস্ত হোটেল, রেস্তরাঁ ও পাবে আসা ব্যক্তিদের যথাযথ স্ক্যানিং করে তারপরে ভিতরে ঢোকানো হবে। সঙ্গে ভিতরেও থাকবে নজরদারির ব্যবস্থা।
পার্কস্ট্রিটের সবকটি এন্ট্রি ও এক্সিজ পয়েন্টে পুলিশের কড়া নজরদারি রয়েছে। মাদকের ব্যবহার রুখতে কলকাতা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো।
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়লে অথবা হেলমেটহীন অবস্থায় বাইক চালিয়ে ধরা পড়লে এবার শাস্তি অত্যন্ত কড়া হতে চলেছে। কোনওভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। লালবাজারের তরফে এমন নির্দেশই গিয়েছে পুলিশকর্মীদের কাছে।
পাশাপাশি মহিলা নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে। কলকাতা পুলিশের তরফে সম্ভবত বিশেষ দল তৈরি করা হয়েছে। সেই অফিসাররা সাধারণ পোশাকে ভিড়ে মিশে থাকবেন। কোনও অসংলগ্নতা দেখলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেবেন। বর্ষবরণের রাতে পার্কস্ট্রিটের পাশাপাশি কলকাতার অন্যান্য রাস্তাতেও একইরকম পুলিশি নজরদারি থাকবে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications