Kasba Case: কসবা কলেজের ঘটনায় সিট গঠন, সিসিটিভি ফুটেজেই লুকিয়ে অপরাধের সূত্র!

কসবা ল’ কলেজের ছাত্রী নিগ্রহের ঘটনায় পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা পুলিশ। ইতিমধ্যে চারজন অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলকাতা পুলিশের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে এই সিট গঠিত হয়েছে। লালবাজার সূত্রে খবর, কসবা কাণ্ডের তদন্তের জন্য এই টিম গঠন করা হয়েছে, যেখানে মোট ৫ জন সদস্য রয়েছেন। ডিসি এসএসডি (সাউথ সাবার্বান ডিভিশন)-এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রদীপ কুমার ঘোষাল এই টিমের নেতৃত্ব দেবেন।

এই সিট গোটা ঘটনার তদন্ত করবে। অভিযোগকারিণী কীভাবে নিগৃহীত হয়েছিলেন, অভিযোগের কতটা সারবত্তা রয়েছে, সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের প্রমাণ এবং অভিযুক্তদের বয়ান সবকিছু খতিয়ে দেখা হবে। তদন্ত প্রক্রিয়া যাতে সঠিক পথে এগোয়, তা সুনিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে নির্যাতিতা আলিপুর আদালতে গোপন জবানবন্দিও দিয়েছেন।

পুলিশ সূত্রে খবর, ল' কলেজেই ওই ছাত্রীকে গণধর্ষণ করা অভিযোগের পাশাপাশি নির্যাতনের একটি ভিডিও পাওয়া গিয়েছে। অভিযুক্ত একজনের মোবাইলে এই ভিডিওর হদিস মিলেছে। নির্যাতিতা জানিয়েছেন, নির্যাতনের ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেল করার ফন্দি আঁটা হয়েছিল।

তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন দুপুর সাড়ে তিনটে থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। পুলিশ এখন অভিযোগকারিণীর বয়ানের সঙ্গে এই ফুটেজ মিলিয়ে দেখছে।

পুলিশ সূত্রে খবর, কসবার ওই কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ফরেনসিক পরীক্ষায় ধস্তাধস্তির প্রমাণ পাওয়া গিয়েছে। তদন্তকারী টিম কলেজের ইউনিয়ন রুম, বাথরুম ও গার্ডরুম ঘুরে দেখেছেন। ঘটনাস্থল থেকে ছেঁড়া চুল উদ্ধার হয়েছে এবং ধস্তাধস্তির অন্যান্য প্রমাণও মিলেছে।

নির্যাতিতা তাঁর অভিযোগে জানিয়েছেন, ধর্ষণে বাধা দেওয়ায় তাঁকে হকি স্টিক দিয়ে মারার চেষ্টা করা হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা এফআইআর-এ উল্লিখিত হকি স্টিক এবং অন্যান্য নমুনাও সংগ্রহ করেছেন। এছাড়াও, ইউনিয়ন রুম থেকে প্লাস্টিক ও কাঁচের কিছু বোতল উদ্ধার করা হয়েছে।

কলেজের মেইন গেটে লাগানো সিসি ক্যামেরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। নির্যাতিতার অভিযোগ, সেদিন ঘটনার সময় দুই অভিযুক্ত প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ ইউনিয়ন রুমের বাইরে পাহারা দিচ্ছিল। সিসিটিভি ফুটেজ সেই ঘটনা নিশ্চিত করতে পারে। ওদিকে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর ভূমিকা ও নিরাপত্তারক্ষীর ভূমিকাও সিসিটিভি দেখে নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+