RG kar Hospital: 'চাদর রহস্যে' যবনিকা পতন? 'অভয়া'র শরীর ঢাকা নীল কাপড়েই, স্পষ্ট করল কলকাতা পুলিশ
RG kar Hospital Case: চাদরের রঙ ছিল নীল! কেস ডায়েরিতে সম্পূর্ণ ভিডিও এবং ফোটোগ্রাফি অ্যাটাচ করা হয়েছে। এমনটাই জানাল কলকাতা পুলিশ (Kolkata Police)। শুধু তাই নয়, এদিন বেশ কয়েকটি অডিও ভাইরাল হয়েছে। তা নিয়েও এদিন মুখ খুলেছে কলকাতা পুলিশ। তাঁদের দাবি, কখনই যে এই ঘটনাকে সুইসাইড বলেনি এদিনের ভাইরাল হওয়া অডিও'তে স্পষ্ট বলেও এদিন দাবি করেন আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরজি কর-কাণ্ডের ২০ দিন কেটে গিয়েছে। ঘটনার তদন্ত করছে সিবিআই (CBI)। আর এর মধ্যেই এদিন তিনটি অডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল হওয়া ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। কিন্তু তিনটি অডিও'তে আরজি কর হাসপাতাল ক্কতৃপক্ষ এবং অভয়া'র বাবা-মা'য়ের প্রথম ফোনালাপ শোনা যাচ্ছে।

সেখানেই এক মহিলা, যিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার বলে দাবি করছেন, তাঁকে বলতে শোনা যাচ্ছে, আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে বা মারা গিয়েছেন। যত দ্রুত সম্ভব হাসপাতালে অভয়া'র বাবা-মাকে আসতে বলেন ওই মহিলা। শুধু তাই নয়, পরিবারের তরফে এদিন আরও একটি চাঞ্চল্যকর দাবি করা হয়। নির্যাতিতা তরুণীর মা সংবাদমাধ্যমকে জানান, ঘটনার সময় সবুজ একটি চাদরে ঢাকা ছিল মেয়ের শরীর। আর এহেন দাবি ঘিরে শুরু হয় বিতর্ক।
কোথায় সেই চাদর? প্রশ্ন উঠতে শুরু করে। প্রমাণ লোপাট করা হয়ছে? তা নিয়েও শুরু হয় জল্পনা। যদিও দিনের শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতা পুলিশের আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায়। তিনি স্পশঘট জানিয়ে দেন, সবুজের কোনও অস্বস্তিত্ব নেই। দেহে যে চাদর ঢাকা ছিল, সেটার রঙ ছিল নীলই। অন্য কোনও রঙের এভিডেন্স নেই বলেও জানান কলকাতা পুলিশের ওই আধিকারিক। শুধু তাই নয়, কেস ডায়েরিতে সম্পূর্ণ ভিডিও এবং ফোটোগ্রাফি অ্যাটাচ করা হয়েছে। সেখানেও নীল রঙের চাদর আছে বলেও মন্তব্য।
এদিন লাল রঙের একটি চাদরের কথাও উঠে আসে। সেই প্রসঙ্গে আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় জানান, ওটি অন্য একটি চাদর। সেটি আগেই সিজার করা হয়। এবং সেটি জানানো হয়েছে। ভাইরাল অডিও নিয়েও মুখ খোলেন এই পুলিশ আধিকারিক। জানান, এই ভাইরাল অডিও প্রমাণ যে পুলিশ কখনও এটিকে আত্মহত্যার ঘটনা বলেনি। একটা অংশ থেকে এই বিষয়ে প্রচার করা হচ্ছিল। কিন্তু ভাইরাল অডিও'তে স্পষ্ট বলেই জানান ইন্দিরা মুখোপাধ্যায়।












Click it and Unblock the Notifications