'নিখোঁজ' প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার, তন্নতন্ন করে খুঁজে চলেছে সিবিআই
খোঁজ পাওয়া যাচ্ছে না কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের। কোথায় রয়েছেন তার কোনও হদিশ নেই। এমনকী ফোনেও পাওয়া যাচ্ছে না।
খোঁজ পাওয়া যাচ্ছে না কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারের। কোথায় রয়েছেন তার কোনও হদিশ নেই। এমনকী ফোনেও পাওয়া যাচ্ছে না। আজই তাঁর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। তাঁকে হাজিরা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে নতুন করে সমন দেওয়া হয়েছিল।

ইমেলে সমন পাঠানোর পর সিবিআই তদন্তকারীদের একটি দল পার্কস্ট্রিটের বাড়িতে গিয়েছিল। কিন্তু সেখানেও তাঁকে পাননি তদন্তকারীরা। সেকারণে নোটিস দিতে পারেননি তাঁরা। এমনকী ভবানী ভবনেও তাঁকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।
নোটিসে লেখা ছিল শনিবার সকাল ১০টার মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা লেখা ছিল। কিন্তু হািজরা দেননি রাজীব। তাঁর খোঁজ না পেয়ে এবং ফোনে যোগাযোগ করতে না পেরে কলকাতা বিমানবন্দরকে সতর্ক করেছে সিবিআই। কলকাতা হাইকোর্ট আগেই রাজীব কুমারকে তাঁর পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা দিতে বলেছিল। সারদাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিিন দেশের বাইরে কোথাও যেতে পারবেন না সেই নির্দেশ েদওয়া হয়েছিল। শুক্রবারই কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের বিরুদ্ধে নতুন করে সমন পাঠায়। কিন্তু তারপর থেকে আর তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।












Click it and Unblock the Notifications