কমিশনারের নির্দেশ, পথে নেমে মাস্ক বিলি কলকাতা পুলিশের

দীর্ঘ লকডাউনে কড়া শাসন চালিয়েছেন পুলিশ কর্মীরা। লকডাউন চলাকালীন মানুষকে ঘরমুখী করতে কখনও গোলাপ হাতে বা কখনও লাঠি হাতে দেখা গিয়েছে তাদের। কখনও বা স্বরচিত গানের ছন্দে মানুষকে সাহস যুগিয়েছেন। এবার মাস্ক হাতে দেখা গেল তাদেরই।

কমিশনারের নির্দেশ, পথে নেমে মাস্ক বিলি কলকাতা পুলিশের

পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন, যদি কারও সঙ্গে মাস্ক না থাকে, তাহলে তার হাতে যেন মাস্ক ধরিয়ে দেওয়া হয়। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার এই নির্দেশের পরেই রাস্তায় মাস্ক হাতে দেখা গিয়েছে বিভিন্ন এলাকার পুলিশকর্মীদের। কলকাতার রাস্তাঘাটে মাস্ক বিলি করছেন তাঁরা।

এর সঙ্গে পুলিশ কমিশনারের এটাও নির্দেশ, এরপরেও যদি সেই ব্যক্তি মাস্ক না পড়েন, তাহলে তার বিরুদ্ধে সরকারি আইন লঙ্ঘনের নির্দিষ্ট আইনি ধারায় ব্যবস্থা নিতে পারবে পুলিশ।

সে পথচারী হোক কিংবা গাড়ির চালক অথবা আরোহী। রাজ্য সরকারের নির্দেশ যাতে প্রত্যেকেই মেনে চলেন, সেই বিষয়টি পুলিশকে দেখতে হবে। অনুজ শর্মার এই নির্দেশের জেরেই কলকাতার রাস্তায় থাকা পুলিশকর্মীরা বেশ কড়া ভাবেই নজর রেখে চলেছেন, রাস্তায় বা কোনও গাড়িতে কেউ মাস্ক ছাড়াই ঘুরতে বেড়িয়েছেন কিনা।
যাকেই মাস্ক ছাড়া পুলিশ দেখতে পাচ্ছে, তাঁকেই এখন মাস্ক পরিয়ে দিচ্ছে পুলিশ। তাঁদেরকে একথাটাও জানিয়ে দেওয়া হচ্ছে যে, মাস্ক এখন অত্যাবশ্যক। প্রথমে নরম মনোভাবে কাজ না হলে তবেই কঠিন মনোভাব নেবে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+