Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ওখানে গিয়ে মারধর করবে', 'লাথি' মারা অভিযুক্ত পুলিশ আধিকারিকের পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরই দুষল লালবাজার

Kasba Case-Kolkata Police: শিক্ষকরা ওখানে গিয়ে মারধর করবে, এটা প্রত্যাশিত ছিল না। শিক্ষকদের মারে ১৩ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। পুলিশের পাশে দাঁড়িয়ে এদিন এভাবেই শিক্ষকদের নিশানা করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। একই সঙ্গে শিক্ষকদের ভিড়ের মধ্যে বহিরাগতরাও মিশে ছিল বলে চাঞ্চল্যকর দাবি কলকাতা পুলিশের। জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার বলেন, ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তদন্ত চলছে।

কসবার ডিআই অফিস অভিযানে গিয়ে 'নিরস্ত্র' শিক্ষক-শিক্ষিকাদের পুলিশের বেধড়ক লাঠির বাড়ি খেতে হয় (Kasba Case-Kolkata Police) । এমনকী এক পুলিশ আধিকারিককে দেখা যায় তিনি এক এক শিক্ষককে লাথি পর্যন্ত মারছেন। ইতিমধ্যে সেই ছবি সামনে আসতেই বিতর্কের ঝড়। বিভিন্ন স্তর থেকে নিন্দা জানানো হচ্ছে। কীভাবে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশ লাঠি-লাথি মারছেন তা নিয়ে প্রশ্ন তোলেন।

Kasba Case-Kolkata Police

এই প্রেক্ষাপটে এদিন সাংবাদিক বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। সঙ্গে ছিলেন জয়েন্ট সিপি ক্রাইম রূপেশ কুমার। কেন পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ সে বিষয়ে একটি ভিডিও দেখেন তাঁরা। একেবারে সময় ধরে ধরে কখন কীভাবে ঘটনা তা তুলে ধরেন।

বলেন, পুলিশ শান্তিপূর্ণ ভাবেই শিক্ষকদের আটকানোর চেষ্টা করছিল। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় যে 'মিনিমাম ফোর্স' প্রয়োগে পুলিশ বাধ্য হয় বলে যুক্তি লালবাজারের। তাঁদের দাবি, তালা ঝলানোর কথা বলা হলেও তা করা হয়নি। এমনকি কখনও ভেঙে দেওয়ার কথা শোনা যাচ্ছে আবার কখনও পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়ার কথা শিক্ষকরা বলছিলেন বলে দাবি জয়েন্ট সিপি ক্রাইমের।

এহেন দাবির স্বপক্ষে একটি ভিডিও দেখেন তাঁরা। অন্যদিকে এই প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচিতে এই পরিস্থিতি হবে এটা ভাবনার মধ্যে ছিল না। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত। এমনকী যে এসআই লাথি মার‍েন তাঁকে আঘাত করা হয়েছে। ফলে পুলিশকে কেউ আঘাত করবে আর অ্যাকশন ন এওয়া হবে না সেই ভাবনা ভুল তা ফের একবার স্পষ্ট করে দেন কলকাতা পুলিশ কমিশনার।

পাশাপাশি বহিরাগত ইস্যু মনোজ বার্মা বলেন, বাইরের কারা ছিল আমরা আইডেন্টিফাই করেছি। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় আমরা এখন বলব না। খুব শীঘ্রই যে ব্যবস্থা তা স্পষ্ট করে দেওয়া হয়েছে লালবাজারের (Kasba Case-Kolkata Police) তরফে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+