Kolkata Police: বড়দিনের রাতে খাদ্যভবনে পুলিশ কর্মীর 'আত্মহত্যা'! মানসিক অবসাদই কারণ? উত্তর খুঁজছে পুলিশ
Kolkata Police: বড়দিনের রাতে খাদ্য ভবনে চলল গুলি! খাদ্য ভবনের মধ্যেই এই ঘটনা ঘটে। আর সেই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কলকাতা পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়। নিজের সার্ভিস রিভালবার থেকেই গুলি চালান তিনি। মৃত ওই পুলিশকর্মীর নাম তপন পাল (৩৫)।
ঘটনা (Kolkata Police) কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই পুলিশকর্মী নিজেই নিজেই গুলি চালিয়েছেন নাকি নিছকই দুর্ঘটনার কারনে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তপন পাল আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক অনুমান পুলিশের।

একটি সুত্র খবর, মৃত ওই পুলিশ কর্মী স্নায়ু রোগে ভুগছিলেন। মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের। পুলিশ সূত্রে খবর, খাদ্য ভবনে কনস্টেবলের ব্যারাকে থাকতেন তপন পাল। হাই কোর্টে ডিউটির জন্যে বেরনোর কথা ছিল।
হঠাত করেই সোমবার রাতে খাদ্য ভবনের মধ্যে গুলির শব্দে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে আসেন সেই সময় ব্যারাকে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা (Kolkata Police) । দেখেন, ব্যারাকের সামনেই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন তপন।
তাঁর বুকে গুলি লাগে। পাশেই পড়েছিল ওই পুলিশ কর্মীর সার্ভিস রিভালবার। তা চালিয়েই আত্মহত্যা করেন তপন। এরপর কার্যত আশঙ্কাজনক অবস্থাতেই তাঁকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় ওই পুলিশকর্মীর। এই ঘটনার তদন্ত করা হচ্ছে পুলিশের (Kolkata Police) তরফে।
জানা গিয়েছে, রিজার্ভ ফোর্সের (Kolkata Police) ডি কোম্পানিতে কর্মরত ছিলেন মৃত তপন পান। হরিণঘাটায় বাড়ি তাঁর। পুলিশের তরফে রাতেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তপনের আত্মহত্যার কারন খুঁজতে পরিবারে কোনও সমস্যা ছিল কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে ব্যারাক এবং তপনের সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার পর খাদ্যভবনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।












Click it and Unblock the Notifications