RG Kar Hospital Doctor Death: আমরা খুবই দুঃখিত, ধর্ষণ করে খুনের মামলা শুরু: পুলিশ কমিশনার
RG Kar Hospital Doctor Death: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। আর এর মধ্যে ঘটনায় একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। তথ্য প্রমাণ দেখেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন কলকাতা পুলিশ কমিশনার (kolkata police commissioner) বিনীত গোয়েল (vineet goyal)।
পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণ করে খুনের মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, স্বচ্ছ তদন্ত হবে। পাশাপাশি সর্বোচ্চ শাস্তি যাতে অপরাধী পায় তাও দেখা হবে বলেও জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার (kolkata police commissioner)।

কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। ঘটনায় (RG Kar Hospital Doctor Death) উত্তাল রাজ্য-রাজনীতি। ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে আরজি কর সহ একাধিক সরকারি হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়ার চিকিৎসকরা। আর এর মধ্যেই শুক্রবার রাতেই একজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
এই অবস্থায় শনিবার দুপুরে সাংবাদিকের মুখোমুখি হন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। প্রথমেই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। একই সঙ্গে টালা থানা, হোমিসাইড সেকশন, কলকাতা গোয়েন্দা পুলিশ কীভাবে ঘটনার খোঁজ পান এবং কীভাবে তদন্ত তা ব্যাখ্যা করেন। একই সঙ্গে তদন্তে সিট গঠন করা হয়েছে বলেও জানান কলকাতা পুলিশ কমিশনার।
বলেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পূর্ণ ময়নাতদন্ত করা হয়েছে। এমনকি ময়নাতদন্তের সময় পড়ুয়াদের প্রতিনিধিরা ছিলেন এবং সবটাই ভিডিওগ্রাফি করা হয়েছে। শুধু তাই নয়, কীভাবে সঞ্জয়কে গ্রেফতার করা হল তাও ব্যাখ্যা করেন কলকাতা পুলিশ কমিশনার।
তাঁর কথায়, ঘটনার পরেই সিট গঠন করা হয়েছে। সারারাত ধরে গভীরে গিয়ে তদন্ত চালানো হয়। আর সেই সময় জরুরি বিভিন্ন বিভিন্ন অংশে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধৃত সঞ্জয়ের সন্দেশজনক গতিবিধি ধরা পড়ে। আর এরপরেই গ্রেফতার বলে জানান কলকাতা পুলিশ কমিশনার। তদন্তের স্বার্থে যদিও বিস্তারিত আর কিছু বলতে চাননি।
#WATCH | RG Kar Medical College and Hospital incident | Kolkata, West Bengal: Additional Commissioner of Police Murli Dhar says, "We have registered a case under Section 103 (1) and 64, BNS (Bharatiya Nyaya Sanhita) 2023. It is a case of homicide as well as sexual assault. Our… pic.twitter.com/kd5T9vzgyG
— ANI (@ANI) August 10, 2024
তবে স্বচ্ছ এবং ঘৃণ্য এই অপরাধের সর্বোচ্চ শান্তি যাতে হয় সেই আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার। শুধু তাই নয়, পরিবারের সমস্ত দাবিও মানার কথা জানান তিনি। প্রয়োজনে অন্য এজেন্সির তদন্তেও রাজি বলে জানান বিনীত গোয়েল। বলে রাখা প্রয়োজন, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অন্য তদন্তের এজেন্সিতে রাজি বলে সাংবাদিকদের জানিয়েছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications