Manoj Kumar Verma: আরও সতর্ক হতে হবে, বাড়াতে নেটওয়ার্ক! গোয়েন্দা-আইবিকে বড় নির্দেশ নয়া পুলিশ কমিশনারের
Manoj Kumar Verma: আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Doctor Death) এখনও উত্তাল বাংলা! স্বাভাবিক নয় এখনও পরিস্থিতি। আর এর মধ্যেই সামনে পুজো। কার্যত একের পর এক চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে গোয়েন্দা ও আইবি-কে আরও সক্রিয় থাকার নির্দেশ দিলেন কলকাতা পুলিশের নতুন নগরপাল মনোজ ভার্মা।
একই সঙ্গে আরও সজাগ এবং সতর্ক হতে হবে বলেও নির্দেশে জানানো হয়েছে। জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনের চাপে বিনীত গোয়েলকে কমিশনার পদ থেকে সরাতে কার্যত বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। ওই পদে মনোজ ভার্মাকে (Manoj Kumar Verma) দায়িত্ব দিয়েছেন।

] আর সেই দায়িত্ব নেওয়ার পরেই একেবারে পুরো দমে কাজে নেমে পড়লেন তিনি (Manoj Kumar Verma)। প্রথম দিনেই একের পর এক বৈঠক করলেন ভার্মা। গোয়েন্দা ও আইবি'র আধিকারিকদের সঙ্গে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ আরজি করে ভাঙচুর ঘটনা সহ একাধিক ঘটনায় আইবি এবং গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।
কলকাতা হাইকোর্টও এই নিয়ে প্রশ্ন তোলে। এই পরিস্থিতিতে গোয়েন্দা ও আইবির আধিকারিকদের সঙ্গে মনোজ ভার্মার বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, বৈঠকে গোয়েন্দা এবং আইবির কাজের তালিকাও চেয়েছেন মনোজ ভার্মা (Manoj Kumar Verma)। শুধু তাই নয়, এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে মোট কত মামলা রয়েছে, সেগুলি হাল কোন পর্যায়ে রয়েছে সমস্ত বিষয়ে তথ্য এবং ফাইল চেয়ে পাঠানো হয়েছে বলেও লালবাজার সূত্রে খবর। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়াও কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগের সঙ্গেও আলাদা আলাদা ভাবে মনোজ ভার্মার বৈঠক হয় বলেও খবর। যেখানে শীর্ষ পুলিশ আধিকারিকদের একাধিক নির্দেশ যেমন দিয়েছেন, তেমনই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর। যেমন জানা যাচ্ছে, বিভিন্ন বিভাগকে আরও নেটওয়ার্ক বাড়ানোর পরামর্শ দিয়েছেন দিয়েছেন নয়া পুলিশ কমিশনার। একই সঙ্গে সমস্ত থানাগুলিকেও আরও সতর্ক থাকার নির্দেশ দেন।
কোনও অভিযোগ আসলেই তা যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় সেই নির্দেশও বৈঠকে দিয়েছেন মনোজ। এছাড়াও সামনে দুর্গাপুজো। ট্রাফিক সহ সমস্ত ক্ষেত্রে কলকাতা পুলিশ যেভাবে পরিস্থিতি সামাল দেয়, সেভাবেই যাতে পরিস্থিতি সামাল দেয় সেই নির্দেশও বৈঠকে পুলিশ আধিকারিকদের মনোজ ভার্মা (Manoj Kumar Verma) দিয়েছেন বলেই খবর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications