ঝাড়বাতিতে আগুনের ফুলকি, লেবুতলা পার্কের পুজো বন্ধ করল পুলিশ

লেবুতলা পার্কের পুজো বন্ধ করে দিল পুলিশ। রাত ১.১৫ নাগাদ ঝাড়বাতিতে আলোক ফুলকি দেখা দেওয়ার পরেই পুজো বন্ধ করে দেওয়া হয়। পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখান উদ্যোক্তা এবং দর্শনার্থীরা

লেবুতলা পার্কের পুজো বন্ধ করে দিল পুলিশ। রাত ১.১৫ নাগাদ ঝাড়বাতিতে আলোক ফুলকি দেখা দেওয়ার পরেই পুজো বন্ধ করে দেওয়া হয়। পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখান উদ্যোক্তা এবং দর্শনার্থীরা।

ঝাড়বাতিতে আগুনের ফুলকি, লেবুতলা পার্কের পুজো বন্ধ করল পুলিশ

পুজোর তিনটে দিন শান্তিতে কাটলেও, নবমীর রাতে গিয়ে বিপত্তি। রাত তখন ১.১৫। লেবুতলা পার্ক, যেটি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বলেও পরিচিত। আর পরিচিত রাজনৈতিক নেতা প্রদীপ ঘোষের পুজো হিসেবে। ঝাড়বাতিতে হঠাৎ আলোক ফুলকি দেখা দেয়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় সিইএসসি এবং দমকলে। দর্শনার্থীদের বের করে পুজো বন্ধ করে দেয় পুলিশ। এর পরেই পুজো উদ্যোক্তাদের সঙ্গে বচসা শুরু হয়। বচসা গড়ায় বউবাজার থানা পর্যন্ত। পুলিশ রাস্তায় ব্যারিকেড করে দেওয়ায় দর্শনার্থীদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুজো বন্ধ করার প্রতিবাদে শনিবার গণ কনভেনশনের ডাক দিয়েছেন পুজো উদ্যোক্তারা।

ঝাড়বাতিতে আগুনের ফুলকি, লেবুতলা পার্কের পুজো বন্ধ করল পুলিশ

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এবার ৮২ বছরে। থিম লন্ডন। প্যান্ডেল হয়েছে বাকিংহাম প্যালেসের আদলে। মণ্ডপের প্রবেশ পথে রাখা হয়েছে বিখ্যাত বিগ বেন ও ওয়াচটাওয়ার। চমক রয়েছে প্রতিমাতেও। প্রতিমা সজ্জায় ব্যবহার করা হয়েছে ২০ কেজি সোনা। লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক এমন কী অসুরের সজ্জাতেও রয়েছে সোনার ছোঁয়া। পুজোর বাবেজ ছিল কমবেশি এককোটি টাকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+