কলকাতার বুকে আবাসনের মধ্যে অস্ত্রের ভাণ্ডার, উদ্ধার প্রচুর অস্ত্র, গ্রেফতার চার

আবাসনের মধ্যেই তিলজলায় রমরমিয়ে কারখানা বানিয়ে অস্ত্রের কারবার চলছিল। ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তিলজলায় আবাসনের মধ্যেই বড়সড় অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। আবাসনেই রমরমিয়ে কারখানা বানিয়ে অস্ত্রের কারবার চলছিল। ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম।

পুলিশ সূত্রে খবর, তিনজলার সিএন রায় রোডের একটি আবাসনে পশ্চিম বন্দর ও তিলজলা থানার পুলিশ হানা দেয়। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে সৌরভ কুমার, মহম্মদ সরফরাজ আলম, মহম্মদ সোনু ও মহম্মদ রাজু নামে মোট ৪জনকে।

কলকাতার বুকে আবাসনের মধ্যে অস্ত্রের ভাণ্ডার, উদ্ধার প্রচুর অস্ত্র, গ্রেফতার চার

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই ফ্ল্যাটে হানা দেয়। ঘটনাস্থল থেকে একে একে উদ্ধার হয় ৮টি ৭.৬৫ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি। এর পাশাপাশি লেদ মেশিন, বন্দুক তৈরির সরঞ্জাম, ক্ল্যাম্প ও মেটাল ফিনিশিং যন্ত্র।

কলকাতার বুকে আবাসনের মধ্যে অস্ত্রের ভাণ্ডার, উদ্ধার প্রচুর অস্ত্র, গ্রেফতার চার

ধৃত চারজনই বিহারের মুঙ্গেরের বাসিন্দা বলে জানা গিয়েছে। কীভাবে সকলের নজর এড়িয়ে আবাসনের অন্দরে অস্ত্রের রমরমা কারবার ফেঁদে বসেছিল অভিযুক্তেরা তা খতিয়ে দেখছে পুলিশ। এর আগে রবীন্দ্রনগর, টিকিয়াপাড়ার মতো এলাকায় অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। এবার কলকাতার অন্দরেও অস্ত্র কারখানার হদিশ মেলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+