গভীর রাতে খাস কলকাতায় পুলিশ আক্রান্ত, গান বন্ধ করতে গিয়ে খেতে হল মার

জন্মদিন পালনের জন্য শীতের রাতে বহুতলের ছাদে পার্টি। দেদার খাওয়া দাওয়া সঙ্গে যথেচ্ছ মদ্যপান আর তার সঙ্গে তারস্বরে গান বাজানো পুলিশে অভিযোগ গিয়েছিল মধ্যরাতে পুলিশ কে ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উল্টে তারাই আক্রান্ত হলেন খাস কলকাতায় এই ঘটনা ঘটলো উঠলো পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খাস কলকাতায় পুলিশ আক্রান্ত হল সাধারণ মানুষের হাতেই নিগৃহীত হলো পুলিশ তাদের বেমকা মারধর করা হলো। একাধিক পুলিশকর্মী ঘটনায় আক্রান্ত হয়েছে অনেকেরই চোট বেশি তাদের চিকিৎসাও চলছে বলে খবর ঘটনাটি ঘটেছে মধ্য কলকাতার এলাকায় আনন্দ-পাদিত রোডে।

Kolkata Police

খাস কলকাতায় আক্রান্ত পুলিশ কর্মীরা। আক্রান্ত ১ সার্জেন্ট সহ একাধিক পুলিশকর্মী। দুজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই তল্লাশি চলছে এলাকায় ঘটনার সূত্রপাত গতকাল রাত ১ টার পরে। ঠিক কি হয়েছিল শনিবার রাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে

জানা গিয়েছে, ১০০ ডায়ালে ফোন আসে লালবাজারে। সেখানে কোনও এক ব্যাক্তি ফোন করে লালবাজারে জানান, ১৫৭ নম্বর আনন্দ পালিত রোডের একটি বাড়িতে উচ্চস্বরে মাইক বা সাউন্ড বক্স বাজছে। যথেষ্ট সমস্যা হচ্ছে আশপাশের সাধারণ মানুষের। লালবাজারে ১০০ নম্বরে এই অভিযোগ জানানো হয়েছিল।

লালবাজারের পক্ষ থেকে এন্টালি থানায় যোগাযোগ করা হয়। এন্টালি থানার পুলিশ তৎক্ষণাৎ আনন্দ পালিত রোডের ওই বাড়িতে চলে যান। ঘড়ির কাঁটায় তখন রাত একটা বেজে গিয়েছে। কর্তব্যরত পুলিশ কর্মীরা তখন সেখানে এসে দেখেন, ওই জায়গায় একটি জন্মদিনের পার্টি চলছে।

ছাদে গান বাজানো হচ্ছে। মদের একাধিক বোতল, গ্লাসও ছিল। অনেকে মদ্যপ অবস্থায় ছিলেন। তাদের সঙ্গেই বচসা বাঁধে পুলিশের। ছাদের মধ্যেই কর্তব্যরত পুলিশ কর্মীদের হেনস্থা করা হয়। তাদের মারধর করা হয় বলে অভিযোগ।

আক্রান্তদের মধ্যে একজন সার্জেন্ট ছিলেন। এছাড়াও একজন সাব ইন্সপেক্টর ও একজন সিভিক ভলেন্টিয়ার আক্রান্ত হয়েছেন। দুই জনকে গ্রেফতার করা হয়েছে। আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা। ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা, চাঞ্চল্য রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+