সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট! কলকাতা পুলিশের সতর্কবার্তা
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের বিষয়ে জনসাধারণকে সতর্ক করল কলকাতা পুলিশ। বেশ কিছুদিন ধরে হোয়াটস অ্যাপ, ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্টের বিষয়ে জনসাধারণকে সতর্ক করল কলকাতা পুলিশ। বেশ কিছুদিন ধরে হোয়াটস অ্যাপ, ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ঘুরে বেড়াচ্ছে। মেসেজে কল রেকর্ড নিয়ে মিথ্যা বার্তা দেওয়া হচ্ছে বলে অভিযোগ কলকাতা পুলিশের।

কলকাতা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে ভুয়ো মেসেজ নিয়ে সতর্কবার্তা জারি। বলা হয়েছে ভুয়ো পোস্ট দেখলে, তার স্ক্রিনশট নিয়ে কলকাতা পুলিশের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করার জন্য বলা হয়েছে। যারা এই মিথ্যা বার্তা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications