শোভনের অভিযোগে মমতার পুলিশ গ্রেফতার করল রত্নাকে
শেষ পর্যন্ত গ্রেফতার করা হল মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পত্নী রত্না চট্টোপাধ্যায়কে। গ্রেফতারের পর গোলপার্ক থেকে রত্না চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সরোবর থানায়।
শেষ পর্যন্ত গ্রেফতার করা হল মেয়র শোভন চট্টোপাধ্যায়ের পত্নী রত্না চট্টোপাধ্যায়কে। গ্রেফতারের পর গোলপার্ক থেকে রত্না চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সরোবর থানায়। খবর পেয়ে সেখানে পৌঁছে যান রত্না চট্টোপাধ্যায়ের আইনজীবীরা।

বৃহস্পতিবার রাত থেকে গোলপার্কের ফোর্ট লিজেন্ডের সামনে ধর্নায় বসেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়। দাবি, মেয়ের ভিসার কাগজে সই।
অন্যদিকে মেয়রের দাবি তিনি অসুস্থ। আর তাকে দিয়ে ভুয়ো কাগজে সই করানোর চেষ্টা করা হচ্ছে। বহিরাগতদের নিয়ে তাঁর ফ্ল্যাটে হামলা চালানোর অভিযোগ করেছিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। পুলিশের কাছে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন শোভন চট্টোপাধ্যায়। তার আবেদনকে এফআইআর হিসেবে দেখানোর আবেদন করেন মেয়র। এর পরেই পুলিশ রত্না চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানায় নিয়ে যায়।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন মেয়র পত্নী রত্না চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications