রেড রোডের কার্নিভাল থেকে চিকিৎসককে আটক করল কলকাতা পুলিশ!

রেড রোডের কার্নিভাল থেকে আটক করা হল এক প্রতিবাদী চিকিৎসককে। কলকাতা পুরসভার এক চিকিৎসককে আটক করল কলকাতা পুলিশ। চিকিৎসকদের আন্দোলন চলছে। গোটা রাজ্য সহ কলকাতায় সিনিয়র চিকিৎসকদের সংগঠন দ্রোহ কার্নিভালে উপস্থিত। সেই সময় এক চিকিৎসক আটক হওয়ার খবর পাওয়া গেল।

পুজো কার্নিভাল থেকে তাঁকে আটক করা হয়েছে। কিন্তু কেন চিকিৎসককে আটক করা হল? তাই নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আটক হওয়া ওই চিকিৎসকের নাম তপব্রত রায়। তিনি কালো টি শার্ট পরে সেই ক্যাম্পে উপস্থিত ছিলেন বলে খবর।

-

রেড রোডে রাজ্য সরকারের তরফ থেকে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই কার্নিভালে মেডিক্যাল স্টল আছে৷ সেখানেই উপস্থিত ছিলেন তপোব্রত রায় নামে ওই চিকিৎসক। কালো টি-শার্টের উপর শিরদাঁড়ার ছবি আঁকা ছিল। তাঁর বুকে অনশন মঞ্চের প্রতিবাদী ব্যাজও লাগানো ছিল বলে খবর।

সেই দেখেই কলকাতা পুলিশ ওই চিকিৎসককে আটক করে। ওই চিকিৎসক কার্নিভাল চলাকালীন কোনও অশান্তি করতে পারেন। এই আশঙ্কাতেই তাঁকে আটক করা হয় বলে প্রাথমিক খবর। বিকেলে তাঁকে আটক করা হয়। ময়দান থানায় তাঁকে নিয়ে যাওয়া হয়। তিনি আটক হয়েছেন? না কি গ্রেফতার? সেই বিষয়ে পুলিশের কাছ থেকে বিশেষ তথ্য পাওয়া যায়নি।

এই খবর দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সিনিয়র চিকিৎসকরা ধর্মতলা চত্বরেই উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কয়েক জন ময়দান থানায় উপস্থিত হন। কর্মরত চিকিৎসককে অবিলম্বে ছাড়তে হবে। এই দাবি করেছেন চিকিৎসকরা। আইএমএর তরফ থেকেও এই বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে বলে খবর। কী কারণে তপোব্রত রায়কে থানায় নিয়ে যাওয়া হয়েছে? সেই প্রশ্নের কোনও উত্তর পুলিশ পারছে না। এমনই জানিয়েছেন সিনিয়র চিকিৎসকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+