কলকাতার নামী স্কুলের পড়ুয়াদের কাছে নেশার সামগ্রি! গ্রেফতার ১ মহিলা

কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের কাছে নেশার সামগ্রি তথা গাঁজার পুরিয়া বিক্রির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

কলকাতার নামী ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের কাছে নেশার সামগ্রি তথা গাঁজার পুরিয়া বিক্রির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তালতলা থানা এলাকা থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার ৩ কেজি গাঁজা। দলে আরও কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতার নামী স্কুলের পড়ুয়াদের কাছে নেশার সামগ্রি! গ্রেফতার ১ মহিলা

সূত্রের খবর অনুযাযী, যে মহিলাকে গ্রেফতার করা হয়েছে তাঁর নাম মুন্নি দাস। এজেসি বোস রোডের একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলের সামনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নিয়েছিলেন কলকাতা পুলিশের নার্কোটিক সেলের আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে একটি অভিযোগ পুলিশের কাছে বারবার আসছিল যে, তালতলা এলাকায় নামী ইংরেজি মাধ্যম স্কুলের আশপাশে মাদক বিক্রি করা হচ্ছে। টিফিন কিংবা স্কুল ছুটির সময় এই কাজ করা হচ্ছে। কোনও মহিলা বা কোনও দল এই কাজের সঙ্গে জড়িত, এমন অভিযোগও পেয়েছিলেন পুলিশ আধিকারিকরা।

এরপরেই চলে তল্লাশি অভিযান। গ্রেফতার করা মুন্নি দাস নামে এক মহিলাকে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩ কেজি গাঁজা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+