জাকারিয়া স্ট্রিটে ব্যবসায়ী খুনে সূত্র মোবাইল, গ্রেফতার পরিচিত
জাকারিয়া স্ট্রিটে রত্ন ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার ব্যবসায়ীরই এক পরিচিত ব্যক্তি। ধৃতের নাম আরসাদ আলি। মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় আরশাদকে।
জাকারিয়া স্ট্রিটে রত্ন ব্যবসায়ী খুনের ঘটনায় গ্রেফতার ব্যবসায়ীরই এক পরিচিত ব্যক্তি। ধৃতের নাম আরসাদ আলি। মোবাইল ফোনের সূত্র ধরে গ্রেফতার করা হয় আরশাদকে।

সোমবার রাতে ৫ নম্বর জাকারিয়া স্ট্রিটে এসএন আম্বের জুয়েলার্সের ভিতরেই দেহ মেলে ব্যবসায়ী মহম্মদ সেলিমের। খবর পেয়েই ঘটনাস্থলে যান লালবাজারের গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা।
ব্যবসায়ীকে নারকেলডাঙার বাড়ি নিয়ে যেতে গিয়েছিলেন গাড়ির চালক মহম্মদ ইলিয়াস। তিনিই দোকানের ভিতরে ঢুকে ব্যবসায়ী মহম্মদ সেলিমের দেহ দেখতে পান। সেলিমের গলায় ফাঁস দেওয়া ছিল। দোকান থেকে মূল্যবান পাথর এবং গয়নাও উধাও হয়ে যায়। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল ঘটনাটি 'মার্ডার ফর গেন'।
মঙ্গলবার থেকেই সূত্র মারফত খোঁজখবর নিতে থাকে পুলিশ। চালকসহ পরিচিতদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। মোবাইলের সূত্র ধরেই খোঁজখবর চলতে থাকে। এরই মধ্যে আরসাদ আলি নামে ব্যবসায়ীর এক পরিচিতের নাম জানতে পারে পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা। এর পরে গ্রেফতার করা হয় আরশাদ আলিকে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications