মোবাইলে বিদ্যুতের লাইন কাটার বার্তা! সতর্ক করল কলকাতা পুলিশ

মোবাইলে বিদ্যুতের লাইন কাটার বার্তা! সতর্ক করল কলকাতা পুলিশ

কোনও একটি নম্বর থেকে মোবাইলের (mobile) সিম (sim) ভেরিফিকেশন বাকি আছে, এইরকম বার্তা অনেকেই পেয়েছেন কিংবা এখনও পান। অনেকেই সেই ফাঁদে পা দিয়েছেন। এবার বিদ্যুতের (Electricity) লাইন কেটে দেওয়ার বার্তা দিতে এসএমএস (sms) যাচ্ছে অনেকেরই মোবাইলে। অনেকে আতঙ্কিত হয়ে পড়ে ফোনও করে দিয়েছেন, সেখানে দেওয়া নম্বর। এই চক্র নিয়েও এবার সতর্ক করল কলকাতা পুলিশ (kolkata police)।

মোবাইলে মেসেজ

মোবাইলে মেসেজ

অনেকেই ইতিমধ্যে পেয়েছেন কিংবা অনেকেই পাচ্ছেন। মোবাইলে মেসেজ পাঠিয়ে বলা হচ্ছে এদিন রাত সাড়ে দশটায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কেননা আগের বিল আপডেট নেই। সেখানে একটি ফোন নম্বর (9163657962) দিয়ে বলা হচ্ছে এই নম্বরে অফিসারের সঙ্গে যোগাযোগ করুন। এই নম্বর ছাড়া আবার অনেকে ভিন্ন নম্বরও পাচ্ছেন।

কলকাতা পুলিশের বার্তা

একাধিক ব্যক্তি এই ধরনের বার্তা পাওয়ার পরে প্রতারণার নতুন চাল বুঝতে পেরে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই কলকাতা পুলিশের তরফে নাগরিকদের সজাগ থাকতে বার্তা দেওয়া হয়।
সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, নিচের এসএমএস আপনার মোবাইলেও আসতে পারে, হয়তো পেয়েছেনও অনেকে। এমন মেসেজ ফোনে পেলে তাতে সাড়া দেবেন না, অগ্রাহ্য করুন। অবশ্যই এব্যাপারে কলকাতা পুলিশের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলা হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার হোয়াটসঅ্যাপ নম্বর 81007 96519 । সেখানে আরও বলা হয়েছে, কলকাতা পুলিশ সদাই সতর্ক, সজাগ, এবং দায়বদ্ধ।

 আগে ফোনের সিম নিয়েও প্রতারকদের ফাঁদ

আগে ফোনের সিম নিয়েও প্রতারকদের ফাঁদ

তবে ফোনে এই ধরনের এসএমএস পাঠিয়ে ফাঁদ পাতার বিষয়টি খুব একটা নতুন নয়। অনেক মানুষই বিশেষ করে বিএসএনএল গ্রাহকরা মোবাইলে মেসেজ পেয়েছেন, সিম ভেরিফিকেশন বাকি রয়েছে। যেন কাস্টমার কেয়ার নম্বর (6289612716)-এ যোগাযোগ করেন। না হলে সিম ব্লক হয়ে যাবে। এটাও প্রতারকদের ফাঁদ। অনেকেই এই ফাঁদে পড়েছেন। তবে এক্ষেত্রে সাধারণভাবে কলকাতা পুলিশের তরফ থেকে উপদেশ দিয়ে বলা হয়েছে, এই ধরনের নম্বরে কোনও ফোন না করতে। কোনও অচেনা নম্বর থেকে মিসড কল এলেও ফোন না করতে। কেননা যদি কেউ ফোন করে আপনাকে না পান, তাঁর যদি দরকার থাকে আবার ফোন করবে।

 মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা

মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা

মোবাইল ফোনের মাধ্যমেই প্রতারকরা প্রতারণা করছে।
যেমন ফোন এল স্যার/ ম্যাডাম আপনার নম্বরটা লটারিতে প্রথম স্থান অধিকার করেছে। এরপর যাঁরা না বুঝে পা বাড়িয়েছে, তারাই অভিজ্ঞতার কথা বলতে পারবেন।
ফোন করে অপর প্রান্ত থেকে বলছে ব্যাঙ্ক থেকে ব্রাঞ্চ ম্যানেজার বলছি। এটিএম কার্ড ব্লক হয়ে গিয়েছে। এরপর কার্ডের নম্বর, ওটিপি দিলেই অ্যাকাউন্ট ফাঁকা।
কেউ হঠাৎ করে কোনও ওটিপি পেলেন। পরের মুহূর্তে কেউ ফোন করে বললেন ভুল করে চলে গিয়েছে। এরপর ওটিপি ডানতে চাইলেন। এরপর ওটিপির বলার কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার বার্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+