ফের করোনার বলি কলকাতা পুলিসের পদস্থ আধিকারিক, আতঙ্ক বাড়ছে লালবাজারে
ফের করোনার বলি কলকাতা পুলিসের পদস্থ আধিকারিক, আতঙ্ক বাড়ছে লালবাজারে
ফের করোনা ভাইরাসের বলি কলকাতা পুলিসের আধিকারিক। কলকাতা পুলিসের অ্যাসিস্যান্ট কমিশনার উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় মারা গেলেন করোনা ভাইরাসের সংক্রমণে। শুক্রবার সকালে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। সাতদিন আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

হাসপাতালে ভর্তি হওয়ার পর অবস্থার অবনতি হতে শুরু করেছিল তাঁর। চারদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। তারপরে আর অবস্থার উন্নতি হয়য়নি। ৫৫ বছর বয়সী এসিপির মৃত্যুতে উদ্বেগ বাড়ছে লালবাজারে। কলকাতা পুলিস সহ রাজ্য পুলিসের একাধিক কর্মী এবং অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় ১৮০০ জন পুলিস কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতায়।
এর আগে আট জন পুলিস কর্মী এবং অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এই নিয়ে ৯ জন মারা গেলেন। করোনা সংক্রমণ রুখতে নানা ভাবে গাইডলাইন বেধে দেওয়া হয়েছে পুলিসকর্মীদের। নির্দেশ মেনে সুরক্ষিত ভাবে ডিউটি করতে বলা হয়েছে তাঁদের।












Click it and Unblock the Notifications