অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা! আরও ৩২ কোটি টাকা ফ্রিজ করল লালবাজার
গার্ডেনরিচ কাণ্ডে ৩২ কোটি টাকা ফ্রিজ করল লালবাজার। অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা। আর সেই ঘটনার তদন্তে নেমে গার্ডেনরিচের একটি বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ম
গার্ডেনরিচ কাণ্ডে ৩২ কোটি টাকা ফ্রিজ করল লালবাজার। অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা। আর সেই ঘটনার তদন্তে নেমে গার্ডেনরিচের একটি বাড়ি থেকে ১৭ কোটি ৩২ লক্ষ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই মামলাতেই পরে মূল অভিযুক্ত আমির খানকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
আর এরপর থেকে দফায় দফায় জেরা করে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। এমনকি উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। শুধু তাই নয়, অনলাইনের আড়ালে কীভাবে কেলেঙ্কারি হয়তো সেই সংক্রান্ত তথ্য পেয়েছেন আধিকারিকরা।

১৬০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ
এই ঘটনার সূত্র ধরেই গত কয়েকদিনে একাধিক যায়গাতে তল্লাশি চালিয়েছে পুলিশের আধিকারিকরা। এমনকি একাধিক অফিসেও তল্লাশি চালান তদন্তকারীরা। আর তা চালিয়ে একাধিক নথি উদ্ধার হয়। এমনকি ১৬০০ ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পান লালবাজারের আধিকারিকরা। এমনকি একাধিক ওয়ালেটের খোঁজ পান তাঁরা। আর সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে ৩২ কোটি টাকা ফ্রিজ করল লালবাজার। অন্যদিকে কয়েকশ ক্রেডিট কার্ড সহ বিভিন্ন নথিও পেয়েছেন তদন্তকারীরা। যা রাজ্য পুলিশের বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

কোটি টাকার ক্রিপ্টো এবং বিট কয়েন বাজেয়াপ্ত
বলে রাখা প্রয়োজন, এর আগে একাধিক ওয়ালেট থেকে কোটি কোটি টাকার ক্রিপ্টো এবং বিট কয়েন বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার ধারণা গোটা দেশজুড়ে অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে ৭০ থেকে ৮০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে। করোনার সময় মোটা অঙ্কের টাকা রোজগার করা যাবে এই প্রলোভন দেখিয়ে অনলাইন গেমের মাধ্যমে এই প্রতারণা করেন আমির সহ তাঁর বেশ কয়েকজন সাগরেদ।

চলছে শুভজিৎ শ্রীমানির খোঁজ
যার মধ্যে আরও একজন শুভজিৎ শ্রীমানি। মোবাইল গেমিং অ্যাপ প্রতারণা চক্রের আরেক মাস্টারমাইন্ড বলে মনে করা করছেন তদন্তকারীরা। অভিযুক্ত এই শুভজিত দুবাইতে গত কয়েক বছর ধরে রয়েছে বলেই খবর। আর সেখানে বসেই নানা ধরণের অটোমেশনের মাধ্যমে ওটিপি ক্রিয়েট করে প্রতারণা করা হত বলেই মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে শুভজিৎ শ্রীমানির খোঁজে তাঁর বাড়িতে হানা দিয়েছে ইডি। এমনকি কলকাতা পুলিশও তাঁর বিভিন্ন অফিস সহ একাধিক যায়গাতে তল্লাশি চালিয়েছে। সেখান থেকে একাধিক সার্ভার-কম্পিউয়টার বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর। আর তা থেকে বড়সড় এই দুর্নীতির একেবারে সূত্রে পৌঁছানোর চেষ্টা লালবাজারের গোয়েন্দারা করছেন বলেই খবর।












Click it and Unblock the Notifications