তাপস রায়ের বুথ এজেন্টের বাড়িতে 'হামলা'! পুড়িয়ে দেওয়া হল একাধিক বাইক
ভোট চলাকালীন ফের হিংসার অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে টালা এলাকায় কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। তাঁর এবং তাঁর ভাইয়ের বাইক গুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে ওই বিজেপি কর্মীর পরিবার।
মঙ্গলবার গভীর রাতের ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। টালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

কী অভিযোগ
মঙ্গলবার গভীর রাতে টালা থানা এলাকার জেকে মিত্র রোডে স্থানীয় বিজেপি কর্মী তারক দাসের এবং তাঁর ভাইয়ের দুটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। দুটি বাইকই পুরো ভস্মীভূত হয়ে যায়। উল্লেখ করা প্রয়োজন, প্রতিদিন রাতেই ওই এলাকায় বাড়ির সামনের রাস্তাতেই বাইক পার্ক করা থাকে। মঙ্গলবার রাতে সেই পার্ক করা বাইকে আগুন লাগানো হয় বলে অভিযোগ।
অভিযোগ অস্বীকার তৃণমূলের
কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট তারক দাসের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর এবং তাঁর ভাই ভোলা দাসের বাইক পুড়িয়ে দিয়েছে। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন তারক দাস।
ভোট পরবর্তী হামলার স্বীকার
তারক দাস জানিয়েছেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে ভোট-পরবর্তী হিংসার শিকার হয়েছিল তিনি। সেই সময় তিন মাস বাড়ি ছাড়া ছিলেন তিনি। তারক দাস জানিয়েছেন, ১ জুনের ভোটে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট। রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় ২৪৫ নম্বর বুথের এজেন্ট তিনি।












Click it and Unblock the Notifications