নিউ মার্কেটে ব্যস্ত রাস্তায় একদল তরুণ-তরুণীর 'রেইন ডান্স' ভাইরাল, দেখুন ভিডিও

এদিন হঠাৎ করে দেখা গেল বৃষ্টির মধ্যে নিউ মার্কেটের ব্যস্ত রাস্তার সামনে একদল তরুণ-তরুণী মিউজিকের তালে তাল মিলিয়ে বৃষ্টিতে ভিজে নাচছেন।

শত দুঃখ, কষ্ট, বিপদের মধ্যেও কলকাতা প্রাণ ভরে বাঁচতে জানে। এই শহরের বাঁচার লড়াই কখনও থামেনি, থামবেও না। আর তাই বোধহয় এই শহর সকলের প্রাণের শহর। সিটি অব জয়। তবে যে হারে বৃষ্টি হচ্ছে চারিদিকে তাতে রাস্তায় বেরোলে মেজাজ খিটখিটে হতে বাধ্য। বিশেষ করে রাস্তাঘাটের যা অবস্থা শহর ও শহরতলিতে তাতে মেজাজ ঠিক রাখা দায়।

নিউ মার্কেটে ব্যস্ত রাস্তায় রেইন ডান্স ভাইরাল

তবে ওই যে বললাম, শত কষ্টেও কলকাতা প্রাণ ভরে, মাথা তুলে বেঁচে রয়েছে। তা বোধহয় শহরের যৌবনপ্রাণ মানুষগুলির জন্য। এদিন হঠাৎ করে দেখা গেল বৃষ্টির মধ্যে নিউ মার্কেটের ব্যস্ত রাস্তার সামনে একদল তরুণ-তরুণী মিউজিকের তালে তাল মিলিয়ে বৃষ্টিতে ভিজে নাচছেন।

আশপাশের মানুষের তখনও সম্বিত ফেরেনি। কেউ কেউ ভেবেছেন, কোনও শ্যুটিং চলছে বোধহয়। তবে কী আসল কারণ তা জানা যায়নি। শুধু প্রাণের উচ্ছ্বাস ধরা পড়েছে ভিডিওতে। বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে বারিধারা গায়ে মেখে সকলে উদ্দাম নাচের তালে মেতেছেন। এই না হলে আর কলকাতা কী! দেখুন ভিডিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+