কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর আরও এক সদস্য করোনায় আক্রান্ত

কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর আরও এক সদস্য করোনায় আক্রান্ত

কলকাতা পুরসভায় মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হলেন প্রশাসক মণ্ডলীর আরও এক সদস্য। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য দেবব্রত মজুমদার।

কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর আরও এক সদস্য করোনায় আক্রান্ত

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই তার শরীরে করোনা সংক্রমণের একাধিক উপসর্গ দেখা যায়। তার পর পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি, তার সংস্পর্শে আসা পুরসভার কর্মী থেকে প্রথম সারির প্রত্যেককেই চিহ্নিত করে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ সহ অন্যান্যরা। করোনা পরিস্থিতির শুরু থেকেই একেবারে প্রথম সারিতে থেকে মানুষের জন্য কাজ করে আসছিলেন তারা। তাই তাদের করোনা আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক দেখা দিয়েছে পুরসভার অন্দরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+