কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ বাড়াল হাইকোর্ট
কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ বাড়াল হাইকোর্ট
কেয়ারটেকার বোর্ডের মেয়াদ ২০ জুলাই থেকে বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত করার নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। অর্থাৎ আগামী ১০ আগস্ট পর্যন্ত কাজ চালাতে পারবে কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ড। মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ জুলাই। তার আগে দু'পক্ষকে মামলার নথি আদালতে পেশ করতে হবে।

কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কলকাতার অরবিন্দু সরণির বাসিন্দা শরৎ কুমার সিং।
কলকাতা পৌর নিগমে রাজ্যের গঠিত প্রশাসক বোর্ডকে 'কেয়ারটেকার বোর্ড' হিসেবে চিহ্নিত করে তাদের এক মাসের জন্য কাজ করার সুযোগ দিয়েছিলেন বিচারপতি সুব্রত তালুকদার।
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থও হয়েছিলেন মামলাকারী। তবে বোর্ডের মেয়াদ বাড়িয়ে আগামী ২০ জুলাই পর্যন্ত কাজ করার অনুমতি দেন বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয় আগামী ২৮ জুলাই।
মামলায় দাবি ছিল, অন্যান্য পুরসভায় প্রশাসক বসানো গেলেও কলকাতা পৌরনিগমের ক্ষেত্রে তা আইন বিরুদ্ধ।
তাছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোণা মহামারির জন্য এই পরিস্থিতিতে পুরভোট স্থগিত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ফিরহাদ হাকিমকেই প্রশাসক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য কথাও উল্লেখ করেনি যে শুধুমাত্র করোনা পরিস্থিতি চলাকালীন এই বোর্ড থাকবে, নাকি আগামী নির্বাচন পর্যন্ত থাকবে ! যা অসাংবিধানিক।
এবং ৬ মে রাজ্যের যে দফতরর থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই দফতরেরই নিযুক্ত প্রশাসক ফিরহাদ হাকিম। একজন পৌর মন্ত্রী কিভাবে নিজেকে নিজে পৌরনিগমের প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারে ? তা নিয়েও প্রশ্ন তুলে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের আবেদন জানিয়েছেন আইনজীবী।












Click it and Unblock the Notifications