কলকাতার কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক ফিরহাদের
কলকাতার কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক ফিরহাদের
আজ কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমের সঙ্গে কলকাতার সমস্ত কেবল অপারেটরদের একটি বৈঠক হয়। বৈঠকে অপারেটরদের সাতদিন সময় দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে যে সমস্ত অব্যবহৃত তার রয়েছে শহর কলকাতার মধ্যে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এবং অনেক অপটিক্যাল ফাইবার রাস্তার উপর দিয়ে গেছে সেগুলিকেও সরিয়ে ফেলতে হবে বলে তিনি সমস্ত কেবেল অপারেটর কাছ থেকে আবেদন রেখেছেন।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন, কলকাতার বুকে অপারেটররা শুধুমাত্র ব্যবসা করবে তা হতে পারে না। আর সবকিছুই ভাববে রাজ্য সরকার করবে তা কিন্তু হবে না। নিজেদেরকে কিন্তু সেই কাজ করতে হবে। অপটিক্যাল ফাইবার যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় সেই ব্যবস্থাও তিনি উল্লেখ করেছেন।
এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, আম্ফানের ফলে এখনও অনেক গাছের গুড়ি কিন্তু রাস্তার ওপর পড়ে রয়েছে। এবং যার সাথে জড়িয়ে গেছে অনেক কেবল তার। যার ফলে গাছের গুড়ি তুলতে অসুবিধা হচ্ছে। যেখানে অনেক অব্যবহৃত কেবল তার রয়েছে সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। এগুলো দৃশ্য দূষণও করে। পাশাপাশি কলকাতাকে সুন্দর রাখার দায়িত্ব সবার। এই কথা তিনি জানিয়েছেন।












Click it and Unblock the Notifications