১৮ এপ্রিল কলকাতা পুরভোট

কলকাতা, ১৬ মার্চ : রাজ্য সরকারের দাবিতেই সিলমোহর দিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য সরকার ১৮ এপ্রিল পুরসভা ভোটের যে প্রস্তাব রেখেছিল। তা গ্রহণ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সোমবার ঘোষণা করা হল কলকাতা পুরসভার ভোটগ্রহণ হবে ১৮ এপ্রিল।

আরও পড়ুন : কলকাতা পুরসভা নির্বাচনে ভোট বাড়তে পারে তৃণমূলের, বলছে সমীক্ষা

এদিন দুপুরে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে আগামী ১৮ এপ্রিল কলকাতা পুরসভার ভোট অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল বাকি ৯৩ টি পুরসভার ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ২৮ এপ্রিল।

১৮ এপ্রিল কলকাতা পুরভোট


বিরোধীরা, মূলত রাজ্য বিজেপি দাবি করে এসেছে সারদা কাণ্ডের জেরে শহরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসে যথেষ্ট ক্ষুব্ধ। আর তাই কমবে তৃণমূলের ভোট।

উল্লেখ্য, রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনের সময় বিজেপি দাবি করেছিল তৃণমূল কংগ্রেসে বীতশ্রদ্ধ মানুষ। তাই মানুষই তাদের রায় দেবে। কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল বড় ব্যবধানে দুটি কেন্দ্র থেকেই জয়ী হয়েছে তৃণমূল। তবে বিরোধীদের প্রশ্ন, গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলের মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেস নিয়ে ক্ষোভ বেশি। তাই উপনির্বাচনে প্রভাব না পড়লেও কলকাতা পুরভোটে এর প্রভাব নিশ্চয় পড়বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+