Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

KMC Election 2021: শেষ পর্যায়ে তৃণমূলের প্রচার ঝড়! এক ঝাঁক টেলিতারকাকে নামাতে কৌশল তৈরি অভিষেকের অফিসে

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতা পুরসভার নির্বাচনে (Kolkata municipal corporation election 2021) তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে নামবেন ১৫ ডিসেম্

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতা পুরসভার নির্বাচনে (Kolkata municipal corporation election 2021) তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে নামবেন ১৫ ডিসেম্বর। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) উত্তর ও দক্ষিণ কলকাতায় পদযাত্রা করতে চলেছে ১৫ ও ১৬ ডিসেম্বর। একেবারে শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলতে পরিকল্পনা করেছে ঘাসফুল শিবির। সেখানে একঝাঁক টেলি তারকাকে প্রচারে একসঙ্গে দেখা যেতে পারে।

শেষে পর্যায়ে প্রচারে মমতা- অভিষেক

শেষে পর্যায়ে প্রচারে মমতা- অভিষেক

মধ্যে আর মাত্র ৮ দিন। ১৯ ডিসেম্বর রবিবার কলকাতা পুরসভার নির্বাচন। এবার অবশ্য ৪৮ নয়, ৭২ ঘন্টা আগে অর্থাৎ ১৬ তারিখ প্রচার শেষ হতে চলেছে। যার জন্য রবিবার পেরিয়ে সপ্তাহ পড়লেই জোরদান প্রচার পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া থেকে ফিরে ১৫ ডিসেম্বর বেহালা ওব বাঘাযতীনে সভা করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ১৫ এবং ১৬ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ কলকাতায় পদযাত্রা করবেন।

টেলি তারকাদের প্রচারে নামাতে পরিকল্পনা

টেলি তারকাদের প্রচারে নামাতে পরিকল্পনা

এছাড়াও নতুন সপ্তাহে টেলি তারকাদের প্রচারে নামাতে পরিকল্পনা করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এর চূড়ান্ত রূপদান চলছে। কলকাতার বিভিন্ন অলিগলিতে টেলিভিশন তারকাদের পথে নামা শুধু সময়ের অপেক্ষা। সেই প্রচারে দেখা যেতে পারে রাণী রাসমণি হিসেবে পরিচিত হয়ে যাওয়া দিতিপ্রিয়া এবং রাসবিহারীর বিধায়ক তথা এবারের পুর নির্বাচনে ৮৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী দেবাশিস কুমারের কন্যা অভিনেত্রী দেবলীনা এবং জামাই তথা উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কে।

 যাঁদের নিয়ে পরিকল্পনা

যাঁদের নিয়ে পরিকল্পনা

তৃণমূল সূত্রে খবর যাঁদের নিয়ে প্রচার পরিকল্পনা করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন, সাঁঝবাতি ধারাবাহিকের অর্জুন-চিত্রাঙ্গদা, বরণ ধারাবাহিকের রুদ্রিক-তিথি, ধুলোকণার লালন-ফুলঝুরি, খেলাঘরের সান্টু-পূর্ণা, মিঠাইয়ের সিদ্ধার্থ-মিঠাই, খুকুমণি হোম ডেলিভারির খুকুমনি-রাজপুত্রের মতো চরিত্রদের। এই চরিত্রগুলি ইতিমধ্যেই বাঙালির ঘরে ঘরে পরিচিতি লাভ করেছে। এবার তাঁদের দিয়েই শেষ মুহূর্তে প্রচার ঝড় তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস। মূলত এঁরা ছোট ছোট রোড শোতে অংশ নিতে চলেছেন। পুরো বিষয়টির পরিকল্পনা দলের দায়িত্বপ্রাপ্ত দুই নেতা তাপস রায় এবং দেবাশিস কুমারের দফতরে পাঠিয়ে দেওয়া হবে, তাঁরাই পরবর্তী বিষয়টি দেখভাল করবেন বলে জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচনেও প্রচারে ছিলেন টেলিতারকারা

বিধানসভা নির্বাচনেও প্রচারে ছিলেন টেলিতারকারা

গত বিধানসভা নির্বাচনেও তৃণমূলের প্রচার যুদ্ধে অংশ নিয়েছিলেন টেলি তারকারা। এঁদের মধ্যে থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল লাভলি মৈত্রকে। তাঁকে তৃণমূল প্রার্থী করেছিল সোনারপুর দক্ষিণ থেকে। জলনূপুর ধারাবাহিকের এই মুখ জিতেও গিয়েছিলেন সোনারপুর দক্ষিণ থেকে। এবার সেই পরিচিত মুখদেরই ফের একবার পথে নামাতে চলেছে শাসক শিবির।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+